শনিবার , ৬ ডিসেম্বর ২০২৫ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও খাবার বিতরণ কর্মসূচি

প্রতিবেদক
sonynews
ডিসেম্বর ৬, ২০২৫ ১১:২২ পূর্বাহ্ণ

ইফতেখার আলম বিশাল: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় রাজশাহী নগরীতে দোয়া মাহফিল এবং খেটে খাওয়া মানুষের মাঝে খাবার বিতরণ করেছে বিএনপি। শনিবার (৬ ডিসেম্বর) দুপুর ২টায় নগরীর আলোকা মোড়ে রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে মাওলানা ইকবাল হোসেন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, দীর্ঘায়ু এবং দেশের শান্তি-অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন। কর্মসূচি ঘিরে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।

অনুষ্ঠানে অংশ নেন-উত্তরবঙ্গ বাস মালিক সমিতির মহাসচিব নজরুল ইসলাম হেলাল, জাতীয়তাবাদি নেসকো বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, বোয়ালিয়া থানা (পশ্চিম) বিএনপি’র সাধারণ সম্পাদক বজলুজ্জামান মহন, নিউ গভ. ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক অন্তর, রেলওয়ে শ্রমিক দলের নেতা টিপু, ১৯ নং ওয়ার্ড যুবদলের নেতা ফায়সাল শেখসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

দোয়া মাহফিল শেষে খেটে খাওয়া দিনমজুরদের মাঝে খাবার বিতরণ করা হয়।
এ সময় মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ বলেন, “বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের প্রতীক। তার সুস্থতা আজ সারা বাংলার মানুষের প্রত্যাশা। আমরা মহান আল্লাহর কাছে তার দ্রুত রোগমুক্তি কামনা করছি।”

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

শ্রম আইন না মেনে অতিরিক্ত ওজনের আলুর বস্তা হিমাগারে ঢোকাতে বাধ্য করছে মধ্যস্বত্ত্বভোগী ব্যবসায়ীরা

পরিবেশ দূষণের কবলে চাঁপাইনবাবগঞ্জ : শিল্পবর্জ্যে বিপর্যস্ত জনজীবন

ইমরান খানের মুক্তি চেয়ে মার্কিন কংগ্রেসে বিল

শিক্ষাপ্রতিষ্ঠানে ২০২৫ খ্রিষ্টাব্দের যতো ছুটি

স্বামীর সাথে খারাপ ব্যবহার, বাসচালককে পিটিয়ে আহত করার অভিযোগ এএসপির বিরুদ্ধে

রাজশাহীতে এইচপিভি টিকাদান কেন্দ্র পরিদর্শন করলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডেপুটি ডব্লিআর

রাজশাহীতে বুকে ব্যথা নিয়ে ফাঁসির আসামি মিয়া মহিউদ্দিন হাসপাতালে

নওগাঁর নিয়ামতপুরে কৃষক লীগ নেতা বুদুর নেতৃত্বে ওয়াকফ স্টেট দখলের চেষ্টা

রাজশাহীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-অনূর্ধ্ব-১৭ এর সমাপনী ও পুরস্কার বিতরণ

রাজশাহীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-অনূর্ধ্ব-১৭ এর সমাপনী ও পুরস্কার বিতরণ

রাজশাহীতে চোরাই স্বর্ণ-রূপা সহ দুই চোর গ্রেপ্তার