শুক্রবার , ১৭ মার্চ ২০২৩ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

যথাযোগ্য মর্যাদায় আরডিএতে পালিত হয়েছে জাতির জনকের ১০৩ তম জন্মবার্ষিকী

প্রতিবেদক
সনি নিউজ
মার্চ ১৭, ২০২৩ ১০:০৭ পূর্বাহ্ণ
যথাযোগ্য মর্যাদায় আরডিএতে পালিত হয়েছে জাতির জনকের ১০৩ তম জন্মবার্ষিকী

 স্টাফ রিপোর্টার: শুক্রবার (১৭ মার্চ) বিভিন্ন কর্মসূচি আয়োজনের মধ্যে দিয়ে যথাযথ মর্যাদায় রাজশাহী উন্নয়ন কতৃপক্ষ আরডিএতে পালিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম দিবস এবং জাতীয় শিশু দিবস।

আরডিএ ভবনে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে এই দিবস পালনের কর্মসূচি শুরু হয়। এরপর সকালে বঙ্গবন্ধু কর্ণার সংলগ্ন জাতির জনকের প্রতিকৃতিতে প্রথমে পুস্পস্তবক অর্পণ করেন চেয়ারম্যান জিয়াউল হক।

আরডিএ কতৃপক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ শেষে কর্মচারী লীগ জাতির জনকের প্রতিকৃতিতে পৃথক পৃথকভাবে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। মহতি দিবসটি উপলক্ষ্যে বঙ্গবন্ধু তার পরিবার ও জাতীয় চার নেতা সহ সকল শহীদদের জন্য দোয়ার আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ কর্মচারী লীগের সভাপতি মো:আশরাফুল ইসলাম,সাধারণ সম্পাদক মো:জালাল উদ্দিন,সাংগঠনিক সম্পাদক মো:আমিনুল ইসলাম খোকন, মোঃ আয়ব আলী, মো:শাহীন আলম, মো:আব্দুল মোমিন,ইমাম হোসেন,কামরু,মাসুদ,সাব্বির,মামামুনুর রশিদ, জিল্লুর রহমান, বীর মুক্তি যোদ্ধা মো:আব্দুল মালেক,সত্যনারায়ণ-সহ কর্তৃপক্ষের সকল কর্মচারী বৃন্দ।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত