বৃহস্পতিবার , ২০ ফেব্রুয়ারি ২০২৫ | ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

মোহাম্মদপুরে যৌথ বাহিনীর গুলিতে দুই সন্ত্রসী নিহত

প্রতিবেদক
sonynews
ফেব্রুয়ারি ২০, ২০২৫ ২:১১ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরে যৌথ বাহিনীর অভিযানকালে ‘গুলিবিনিময়ে’ দুইজন সন্ত্রসী নিহত হয়েছেন। পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান এই তথ্য জানিয়েছেন।

পুলিশ বলছে, গতকাল বুধবার দিবাগত রাত একটার দিকে মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দুজন হলেন জুম্মন ও মিরাজ। ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করেছে যৌথ বাহিনী।

পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান বলেন, ঘটনার বিষয়ে পরে যৌথ বাহিনীর পক্ষ থেকে বিস্তারিত জানানো হবে।

অন্যদিকে মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান বলেন, রাত একটার দিকে যৌথ বাহিনী চাঁদ উদ্যান এলাকায় অভিযান চালাতে যায়। এ সময় যৌথ বাহিনীকে লক্ষ্য করে গুলি ছোড়েন সন্ত্রাসীরা। যৌথ বাহিনীও পাল্টা গুলি চালায়। এতে সন্ত্রাসী জুম্মনসহ দুজন নিহত হন। এ ঘটনায় যৌথ বাহিনীর দুই সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করেছে যৌথ বাহিনী।

হাফিজুর রহমান আরও বলেন, পরে পুলিশ ঘটনাস্থল থেকে গুলিভর্তি একটি পিস্তল ও একটি চাপাতি উদ্ধার করে। লাশ দুটি উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

বেনজীরের পুকুরের ৬০০ কেজি মাছ চুরি করে বিক্রির চেষ্টা

নগরীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

Tattoo is a Form of Body Modification.

Tattoo is a Form of Body Modification.

রাজশাহীতে তেলের কৃত্রিম সংকট রোধে কঠোর অবস্থান: নিয়মিত সাঁড়াশি অভিযানের ঘোষণা ডিসির

রাজশাহীতে জ্বালানি তেল সংকটের অজুহাতে নৈরাজ্য, ভাড়া বৃদ্ধি ও ভোগান্তিতে জনজীবন

ফিলিপাইনে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় নোরু, ৫ উদ্ধারকর্মীর মৃত্যু

নেসকোর নবনিযুক্ত এমডিকে ফুলেল শুভেচ্ছা, সাবেক এমডিকে বিদায় সংবর্ধনা

রাজশাহীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা : আল্টিমেটাম শেষে নতুন কর্মসূচি ঘোষণা

দশ দফা দাবী বাস্তবায়ন ছাড়া বিএনপি ঘরে ফিরবে না : মিনু

দশ দফা দাবী বাস্তবায়ন ছাড়া বিএনপি ঘরে ফিরবে না : মিনু

রাজশাহীতে নাইসের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসীর অভিযোগ