বুধবার , ১১ জানুয়ারি ২০২৩ | ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রিয়েল এষ্টেট কোম্পানির পরিচালক মাওলা বাবুর গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

প্রতিবেদক
সনি নিউজ
জানুয়ারি ১১, ২০২৩ ১১:৫০ পূর্বাহ্ণ
রিয়েল এষ্টেট কোম্পানির পরিচালক মওলা বাবুর গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

মুরাদ হোসেন: রাজশাহীতে শাফিকুল ইসলাম জনি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (১১ জানুয়ারি) বেলা ১২ টা থেকে প্রায় ২টা পর্যন্ত রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এলাকাবাসী এ কর্মসূচি পালন করে। মানববন্ধনে উপস্থিত ছিলেন, নিহত জনির স্ত্রী-সন্তান, মা-বাবা, আত্মীয়-স্বজনসহ চন্ডিপুর এলাকার শতাধিক নারী-পুরুষরা।

বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসক কার্যালয়মূখী

এসময় হত্যাকারী এ্যালিগ্রো রিয়েল এষ্টেট কোম্পানির পরিচালক তৌফিকুর রহমান বাবু অরফে মাওলা বাবুসহ অন্যান্য আসামিদের গ্রেপ্তারের জোর দাবি জানান তারা।

নিহত শফিকুল ইসলাম জনি (৩৩) রাজপাড়া থানাধীন চন্ডিপুর এলাকার মোঃ সেরাজুল ইসলামের ছেলে।

এর আগে গত ৬ জানুয়ারি বৃহস্পতিবার দিনগত রাত ৩টার দিকে কাজিহাটা এলাকায় চোর সন্দেহে শফিকুল ইসলাম জনিকে পিটিয়ে হত্যা করা করা হয়।

এঘটনায় রোববার (৮ জানুয়ারি) রাতে জনির বড় ভাই মো. রিয়াজুল সাইদ বিপ্লব বাদি হয়ে রাজপাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় তিনি উল্লেখ করেন, পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিত ভাবে মাওলা বাবু, তার বড় ভাই শাহীন, কিশোর ও প্রসেনজিৎ-সহ অজ্ঞাত ৪/৫ জন সংঘবদ্ধ হয়ে জিআই পাইপ, হাতুর ও রড দ্বারা এলোপাথারী মারধর করে।

মামলায় তিনি আরো উল্লেখ করেন, ঘটনার দিন রাতে সাহেব বাজারে তার কাপড়ের দোকান থেকে রাত সাড়ে ১১টার দিকে বাড়ির উদ্দেশ্যে রওনা হয় শফিকুল ইসলাম জনি। পথে চন্ডিপুর মিশন হাসপাতালের সামনে পৌছালে আসামিরা জনিকে ধরে দড়ি দিয়ে খাম্বার সাথে বেধে ফেলে। এরপর তার শরীরে বিভিন্ন স্থানে জিআই পাইপ, হাতুর ও রড দ্বারা এলোপাথারি মারধর করে। এরপর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭ জানুয়ারি রাত সাড়ে ১২টার দিকে ৩১নং ওয়ার্ডে শেষ নিশ্বাস ত্যাগ করেন।

এ ব্যাপারে রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সিদ্দিকুর রহমান বলেন, আসামিদের গ্রেপ্তারে পুলিশ মাঠে কাজ করছে। অতি দ্রুত তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

আধুনিক নগর ভবন ও নগর অবকাঠামোর রূপকার মিজানুর রহমান মিনু

আরইউজের সভায় বক্তারা ফ্যাসিবাদবিরোধী শক্তির ঐক্যবদ্ধ প্রচেষ্টা ছাড়া জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা পূরণ হবে না

ডেঙ্গুমুক্ত রাজশাহী গড়তে আগাম প্রস্তুতি, দুই সপ্তাহের মশক নিধন অভিযান শুরু হবে: রাসিক প্রশাসক

রাজশাহী-ঢাকা রুটে ট্রেনের সিডিউল বিপর্যয়

রাজশাহী-ঢাকা রুটে ট্রেনের সিডিউল বিপর্যয়

চারঘাটে নদী ভাঙন তীব্র, বন্যার আশঙ্কায় নদীপাড়ের মানুষ

স্কুলছাত্রকে মারধরের ভিডিও ভাইরাল: রাজপাড়ায় কিশোর গ্যাংয়ের দুই সদস্য গ্রেপ্তার

রাজশাহীর হেতমখাঁ গোরস্থানে নাদিম মোস্তফার দাফন সম্পুর্ন

এনটর্ক ১২৫-এর নতুন রং নিয়ে এলো টিভিএস

প্রেস কাউন্সিলকে শক্তিশালী করার আহ্বান প্রধান বিচারপতির

থানায় অবস্থান নিয়ে আটক শিক্ষার্থীদের ছাড়ালেন শিক্ষকরা