বৃহস্পতিবার , ৬ নভেম্বর ২০২৫ | ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

দীপিকার অনেক আগে মা হয়েছি, কোনো সমস্যা ফেস করিনি: শুভশ্রী

প্রতিবেদক
sonynews
নভেম্বর ৬, ২০২৫ ৬:৩০ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি অভিনয়, গ্ল্যামার আর ব্যক্তিগত ইমেজ দিয়ে দর্শক হৃদয়ে জায়গায় করে নিয়েছেন। তিনি সবসময়ই আলোচনার কেন্দ্রে থাকেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবন ও মাতৃত্ব নিয়ে কথা বলেছেন অভিনেত্রী।

সম্প্রতি বলিউডের দীপিকা পাড়ুকোন যখন দিনে আট ঘণ্টার বেশি কাজ না করার দাবি তুলেছেন। ঠিক সেই সময়েই টালিউড শুভশ্রী গাঙ্গুলি বলেন, দীপিকার অনেক আগেই আমি মা হয়েছি। এবং মাতৃত্বের পর নিজের কাজের সময়সূচি নির্ধারণ করে নিয়েছি।

টালিউডে দৈনিক ২০ ঘণ্টা কাজ প্রচলিত ধারণার সঙ্গে দীপিকা পাড়ুকোনের কাজের সময় সংক্রান্ত বিতর্কের বিষয়ে শুভশ্রী প্রথমে মুম্বাই ও টালিউডের পার্থক্য তুলে ধরেন। তবে অভিনেত্রী নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা জানিয়ে চমক দেন। তিনি বলেন, যদি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা জানতে চাওয়া হয়, তাহলে আমি বলব— কোনো দিন কোনো সমস্যায় পড়িনি। দীপিকার অনেক আগে আমি মা হয়েছি।

শুভশ্রী গাঙ্গুলি বলেন, আর মুম্বাই ইন্ডাস্ট্রির মতো সুযোগ-সুবিধা টালিউডে নেই। এখানে প্রযোজক, পরিচালক, নায়ক-নায়িকা কেউ-ই তেমন সুযোগ-সুবিধা পান না। সবাইকে সীমিত বাজেট এবং সময়ের মধ্যে কাজ করতে হয়।

তিনি বলেন, সবাই জানেন— আমরা কতটা সীমিত বাজেট এবং সময়ের মধ্যে কাজ করে থাকি। কিন্তু যখন থেকে আমি মা হয়েছি, তারপর আমার শর্তাবলি অনুযায়ী কাজ করতে রাজি হয়েছেন পরিচালক ও প্রযোজকরা। আমি দিনে একটা নির্দিষ্ট সময় কাজ করি। তা নিয়ে কেউ কখনো প্রশ্ন তোলেননি। কেউ শিরোনামও লেখেননি। কোনো কাজ থেকে বাদ পড়েছি— এমনও নয়। সবাই সম্মান দিয়েছেন।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

বেগম জিয়াসহ রাজবন্দির মুক্তি দাবিতে রাজশাহীতে বিএনপির বিক্ষোভ

রাজশাহীতে গ্র্যান্ড রিভার ভিউ হোটেলের উদ্যোগে শুরু হতে যাচ্ছে উদ্যোক্তা মেলা  

বিএনপিতে বিভাজন সৃষ্টি করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা: রাজশাহীতে মির্জা ফখরুল

মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে কৃষক দলের নেতার সংবাদ সম্মেলন

ভূমি ব্যবস্থার আধুনিকায়নে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ভূমিমন্ত্রী

নদীর বাঁধ খুলে দেওয়ায় গভীর রাতে উত্তাল রাজশাহী, ভারতবিরোধী স্লোগান

লাখ লাখ মানুষের অংশগ্রহণে খালেদা জিয়ার জানাজা সম্পন্ন

গণপিটুনিতে সাবেক প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ানের ভাগ্নের মৃত্যু

এসএসসি ২০০৪ ও এইচএসসি ২০০৬ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের রাসিক মেয়রকে সম্মাননা স্মারক প্রদান

বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে উৎসবে মাতলো পুরো এলাকা