• রাজশাহী, বাংলাদেশ
  • ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধন এর জন্য আবেদনকৃত অনলাইন নিউজ পোর্টাল
  • news@sonybangla.news
  • ০১৭৭৫-৫৮৯৫৫৮

বেগম জিয়াসহ রাজবন্দির মুক্তি দাবিতে রাজশাহীতে বিএনপির বিক্ষোভ

প্রকাশ: বুধবার, ২৩ আগস্ট, ২০২৩ ৭:৩৭

বেগম জিয়াসহ রাজবন্দির মুক্তি দাবিতে রাজশাহীতে বিএনপির বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দির মুক্তি দাবিতে রাজশাহী জেলা ও মহানগর বিএনপির উদ্যেগে একটি বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী জেলা ও মহানগর বিএনপি বুধবার (২৩ আগস্ট) বিকেলে নগরীর মহিলা কলেজের সামনে থেকে এ মিছিলের আয়োজন করে। শহরের বিভিন্ন পথ প্রদক্ষিণ শেষে ঐতিহাসিক ভূবেনমোহন পার্কে গিয়ে শেষ হয়। মিছিলে ব্যাপক লোক সমাগম হয়েছে।

বিক্ষোভ মিছিলে বেগম খালেদা জিয়ার মুক্তি, তারেক রহমানের দেশে ফেরা ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পূনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক, এডভোকেট শফিকুল হক মিলনসহ সকল রাজবন্দির মুক্তির দাবিতে এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমানো, বিরোধী দলীয় নেতাকর্মীদের উপর হামলা-মামলা, অত্যাচার, নির্যাতন, গুম, খুন বন্ধ এবং কর্তৃত্ববাদী ফ্যাসিস্ট সরকারকে অবিলম্বে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের অধীনে সকল দলের অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু ও সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন দেয়ার জোর দাবি জানিয়ে স্লোগান দেয়।

মিছিল শেষে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন বোয়ালিয়া থানা বিএনপি’র সাবেক সভাপতি সাইদুর রহমান পিন্টু। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপি’র সদস্য অধ্যাপক আব্দুর রাজ্জাক, শেখ মকবুল হোসেন, জেলা বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন উজ্জল, রাজশাহী মহানগর বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এ্যসোসিয়েশন রাজশাহী জেলার যুগ্ন আহবায়ক এবং মহানগর যুবদলের সদস্য মো: আরিফুজ্জামান সোহেল, বিএনপি নেতা উৎসব, মানিক, মতিহার থানা বিএনপি’র সাবেক সভাপতি আনসার আলী, সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হক ডিকেন, শাহ্ মখ্দুম থানা বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ, সাধারণ সম্পাদক আব্দুল মতিন, রাজপাড়া থানা বিএনপি’রন সাবেক সাধারণ সম্পাদক আলী হোসেন, বোয়ালিয়া থানা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক রবিউল আলম মিলু, রাজশাহী মহানগর যুবদলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ সুইট, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি সুলতান আহমেদ, রাজশাহী যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাল রবি, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জাকির হোসেন রিমন, সাবেক সাধারণ সম্পাদক আবেদুর রেজা রিপন ও মহানগর ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মর্ত্তুযা ফামিন। এছাড়াও রাজশাহী জেলা ও মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

সমাবেশে উপস্থিত নেতৃবৃন্দ বলেন, বিএনপি যখন এই ফ্যাসিস্ট ও জুলুমবাজ সরকারকে ক্ষমতাচ্যুত করতে এক দফা আন্দোলন করছে। ঠিক তখনই এই আন্দোলনে ভীত হয়ে বিনা কারনে বিএনপি নেতৃবৃন্দদের নামে হয়রানী মূলক মামলা দিয়ে কারাগারে প্রেরণ করছে। সেইসাথে নির্যাতন করছে। মামলা, হামলা ও নির্যাতন করে কোন লাভ হবেনা । বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে যে আন্দোলন শুরু হয়েছে। সেই আন্দোলনের মাধ্যমেই এই বিনা ভোটের সরকারকে বিতারিত করে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা হবে বলে হুঁশিয়ারী দেন তারা। সেইসাথে বিএনপি নেতা এডভোকেট মিলনসহ সকল রাজবন্দির নি:শর্ত মুক্তি দাবী করেন নেতৃবৃন্দরা।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



প্রকাশক ও সম্পাদক: মো: ইফতেখার আলম বিশাল

যোগাযোগ: শিরোইল গৌধুলী মার্কেট ঢাকা বাস টার্মিনাল বোয়ালিয়া রাজশাহী। ই-মেইল: smbishal18@gmail.com, মোবাইল:০১৭৭৫-৫৮৯৫৫৮