Wednesday , 21 August 2024 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহী নগরীতে থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার

প্রতিবেদক
সনি নিউজ
August 21, 2024 3:59 pm

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরী বিভিন্ন থানা থেকে লুট হওয়া দুটি অস্ত্র ও গুলি উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছে বিজিবি।

৫ আগস্ট সরকার পতনের দিন থানা থেকে এ অস্ত্র লুট হয়েছিল।

২০ আগস্ট, মঙ্গলবার দুপুরে রাজশাহী মহানগরী চন্দ্রিমা থানায় এসব অস্ত্র ও গুলি হস্তান্তর করেন বিজিবি-১ এর সহকারী পরিচালক নজরুল ইসলাম।

তিনি জানায়, গত ৫ আগস্ট রাতে থানায় হামলা করে অস্ত্র লুট করেন দুর্বৃত্তরা। পরে বাংলাদেশ রেড ক্রিসেন্ট রাজশাহী সিটি ইউনিটের সদস্যরা তা উদ্ধার করে বিজিবিকে হস্তান্তর করে। সেগুলো সংশ্লিষ্ট থানাকে বুঝিয়ে দেওয়া হয়।

চন্দ্রিমা থানার ওসি ইসমাইল হোসেন জানান, বিভিন্ন থানা থেকে যেসব গোলাবারুদ লুট হয়েছে এরই মধ্যে বেশকিছু উদ্ধার করে বিভিন্ন বাহিনীর সদস্যরা পুলিশের কাছে বুঝিয়ে দিতে শুরু করেছে। এর অংশ হিসেবে একটি চাইনিজ রাইফেল ও একটি শর্টগান এবং পাঁচটি শর্টগানের কার্টিজ বিজিবি আমাদের কাছে হস্তান্তর করেছে।

এসময় বিজিবি, সেনাবাহিনীর ও পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

চা বেচতেন টং দোকানে, এখন সম্পদের পাহাড় বশির ওরফে কালুর!

রাজশাহীতে প্রিমিয়ার ব্যাংকের ৮ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের চার্জশিট

রুয়েটে অনুষ্ঠিত হয়েছে প্রথম বর্ষ শিক্ষার্থীদের ওরিয়েন্টশন

নতুন কমিটি ঘিরে অচলাবস্থা: রাজশাহী থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা

রাজশাহী মহানগরী জামায়াতের উদ্যেগে স্কুল শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

সারদায় প্রশিক্ষণরত ২৫ এএসপিকে শোকজ

রাজশাহীতে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে পুলিশ কশিনারের মতবিনিময়

রাজশাহীর চারঘাটে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নগরীতে নামিদামি ব্যান্ডের নকল প্রসাধনী সামগ্রী উদ্ধার; গ্রেফতার ১

মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে কৃষক দলের নেতার সংবাদ সম্মেলন