বৃহস্পতিবার , ২৭ ফেব্রুয়ারি ২০২৫ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

পুলিশকে প্রকাশ্যে চাপাতি দিয়ে কুপিয়ে মাদক কারবারিকে ছিনতাই

প্রতিবেদক
sonynews
ফেব্রুয়ারি ২৭, ২০২৫ ১:০৭ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: প্রকাশ্যে ধারালো চাপাতি দিয়ে পুলিশ সদস্যকে কুপিয়ে রাজধানীর কারওয়ান বাজার এলাকা থেকে মাদক কারবারিকে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলের দিকে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

এর আগে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) কারওয়ান বাজার এলাকায় প্রকাশ্যে কুপিয়ে ওই মাদক কারবারিকে ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটে।
ভিডিওতে দেখা যায়, ধারালো চাপাতি উঁচিয়ে ফুলহাতা গেঞ্জি ও প্যান্ট পরিহিত এক যুবক বারবার ভুক্তভোগী পুলিশ সদস্যের দিকে তেড়ে যাচ্ছেন। ওই সময় হাতকড়া পরানো মাদক কারবারি নিজের মাথা দিয়ে পুলিশ সদস্যকে সজোরে ধাক্কা দিয়ে ছুটে যাওয়ার চেষ্টা করেন। একই সময় চাপাতি হাতে থাকা সেই যুবক পুলিশ সদস্যের বাম হাতের বাহুতে কোপ দেন।

ঘটনার সময় আশপাশে উৎসুক জনতাদের ভিড়ও দেখা যায়। তবে ভিডিওতে কাউকে ওই পুলিশ সদস্যকে বাঁচাতে এগিয়ে আসতে দেখা যায়নি। একপর্যায়ে ওই পুলিশ সদস্যকে মাদক কারবারির হাত থেকে হাতকরা খুলে দিতে দেখা যায়।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

বিভাগীয় অভিযোগে জর্জরিত বগুড়া টিটিসির অধ্যক্ষ, চাকরি নিয়মিতকরণের তালিকা থেকে বাদ

রাজশাহী মহানগর দায়রা জজের ছেলেকে ছুরিকাঘাতে হত্যা: লিমনকে একমাত্র আসামি করে বাবার মামলা

তারেক রহমানের নেতৃত্বে দ্রুত এগিয়ে যাচ্ছে বাংলাদেশ

ইন্দোনেশিয়ায় মসজিদে অগ্নিকাণ্ডে ভেঙে পড়লো বিশাল গম্বুজ

ইন্দোনেশিয়ায় মসজিদে অগ্নিকাণ্ডে ভেঙে পড়লো বিশাল গম্বুজ

রাজশাহীতে কারাগার থেকে হাসপাতালে গিয়ে যুবদল নেতার মৃত্যু

সরকার জোর করে ক্ষমতায় থাকতে চায় : মিনু

মহিব্বুরকে ‘রাতের ভোটের এমপি’ বলায় পদ হারাতে বসেছেন সাবেক প্রতিমন্ত্রী মাহবুব

বাগমারায় শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ: স মিলের মালিক আটক

রাজশাহীতে মাদক কারবারির ছুরিকাঘাতে পুলিশ সদস্যসহ আহত ২

তানোরে বিদ্যুৎস্পৃষ্টে ৭ গরু ও ২ শেয়ালের মৃত্যু, ক্ষতিপূরণ ও দায়ীদের শাস্তির দাবি