বৃহস্পতিবার , ২৩ জুলাই ২০২৬ | ১৪ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাসিক প্রশাসকের নির্দেশনায় ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত

প্রতিবেদক
sonynews
জুলাই ২৩, ২০২৬ ৩:১৮ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা সুনিশ্চিতকরণে রাসিকের সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকভাবে দায়িত্ব পালনের আহবান জানিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। দায়িত্ব গ্রহণের পর তিনি নগরীর পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারকরণ, মশক নিয়ন্ত্রণ, কাদামাটি অপসারণ, বৃক্ষরোপণ, সবুজায়ন, সৌন্দর্য্যবর্ধন বিষয়ে রাসিকের সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশনা প্রদান করেছেন। ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা বৃদ্ধি করতে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত রয়েছে এরই অংশ হিসেবে ১১নং ওয়ার্ডে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম পরিচালনা করা হয়।
রাজশাহী মহানগরীর ১১ নম্বর ওয়ার্ডে দীর্ঘদিন ধরে প্রায় অচল হয়ে থাকা সেকেন্ডারি ড্রেন পরিষ্কার ও কাদামাটি অপসারণের কাজ সম্পন্ন করেছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)। এর ফলে ড্রেনেজ ব্যবস্থা সচল হয়েছে এবং স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের জলাবদ্ধতার দুর্ভোগ থেকে স্বস্তি মিলেছে।
নগরীর ১১ নম্বর ওয়ার্ডের বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) সংলগ্ন এলাকা থেকে শুরু করে সবজিপাড়া, সাহাজিপাড়া, হরিজন পল্লী মন্দির সংলগ্ন এলাকা এবং হেতেমখাঁ গোরস্থানের দক্ষিণ পাশের বাউন্ডারি ওয়াল সংলগ্ন সেকেন্ডারি ড্রেন পর্যন্ত দীর্ঘদিন ধরে ময়লা-আবর্জনা ও কাদামাটি জমে থাকায় ড্রেনেজ ব্যবস্থা কার্যত অচল হয়ে পড়েছিল। ফলে সামান্য বৃষ্টিতেই এ এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়ে নাগরিকদের জনদুর্ভোগে পড়তে হতো।
রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক  মো. মাহফুজুর রহমান রিটন-এর নির্দেশনায় অতি অল্প সময়ের মধ্যে সংশ্লিষ্ট সেকেন্ডারি ড্রেনগুলো থেকে ময়লা-আবর্জনা পরিষ্কার এবং জমে থাকা কাদামাটি অপসারণ করা হয়।
এতে পানি নিষ্কাশন ব্যবস্থা স্বাভাবিক হয়েছে এবং দীর্ঘদিনের জলাবদ্ধতার সমস্যা অনেকাংশে দূর হয়েছে। ফলে এলাকাবাসীর স্বাভাবিক চলাচল ও দৈনন্দিন জীবনযাত্রায় স্বস্তি ফিরে এসেছে। রাসিকের পরিচ্ছন্ন বিভাগের কর্মীদের আন্তরিক প্রচেষ্টায় এ কার্যক্রমটি বাস্তবায়ন করা সম্ভব হয়েছে।
এছাড়াও হেতেমখাঁ গোরস্থানে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা পানির ব্যবস্থা নতুন সংযোগ স্থাপনের মাধ্যমে পুনরায় চালু করা হয়েছে। একই সঙ্গে গোরস্থানের বিভিন্ন স্থানে আগাছা পরিষ্কার করে পরিবেশ পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল করা হয়েছে।
স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
তাদের প্রত্যাশা, নগরীর ড্রেনেজ ব্যবস্থা সচল রাখা এবং নাগরিক সেবার মানোন্নয়নে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে আ.লীগের পরিত্যক্ত কার্যালয়কে ‘মুজিব পাবলিক টয়লেট’ ঘোষণা, ছাত্রদের প্রতীকী উদ্বোধন

রাজশাহী নগরীতে নিষিদ্ধ আতশবাঁজি ও পটকা উদ্ধার; গ্রেফতার ২

মহাররম মাসের চাঁদ দেখা গেছে, হিজরী নববর্ষ আগামীকাল

রাজশাহীর বিশুদ্ধ পানির যুগান্তকারী পরিবর্তন: মিনুর সময়েই ঘরে ঘরে পানি

জুলাই গণঅভ্যুত্থান উদযাপনে রাজশাহীতে প্রতীকী ম্যারাথন

রাজশাহীতে বঙ্গবন্ধু স্কয়ারের নাম হবে আরডিএ কমপ্লেক্স

10 Places To Travel With Your Dog

আরইউজের অনুষ্ঠানে বক্তারা দেশকে অস্থিতিশীল করার অপতৎপরতা রোধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে

ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহী জেলা পূর্বের বর্ণাঢ্য র‌্যালি

মন্ত্রী মিনুর নিয়োগে নেসকো শ্রমিক-কর্মচারী ইউনিয়নের কৃতজ্ঞতা ও শুভেচ্ছা