বৃহস্পতিবার , ৫ মার্চ ২০২৬ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে আ.লীগের পরিত্যক্ত কার্যালয়কে ‘মুজিব পাবলিক টয়লেট’ ঘোষণা, ছাত্রদের প্রতীকী উদ্বোধন

প্রতিবেদক
sonynews
মার্চ ৫, ২০২৬ ১:০৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগর আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়স্থলে প্রতীকীভাবে ‘মুজিব পাবলিক টয়লেট’ উদ্বোধন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুর ১২টার দিকে মহানগরীর কুমারপাড়ায় অবস্থিত ওই পরিত্যক্ত কার্যালয়ের সামনে ব্যানার টাঙিয়ে এ কর্মসূচি পালন করা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজশাহীর আহ্বায়ক নাহিদুল ইসলাম সাজু প্রতীকী পাবলিক টয়লেটটির উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাফফাত আহমেদ তিতাস, যুগ্ম সদস্য সচিব ইমন রাজ এবং কর্মসূচি ও পরিকল্পনা সম্পাদক মাহতাব তানভিরসহ অন্যান্য ছাত্রনেতারা।

উদ্বোধনকালে নাহিদুল ইসলাম সাজু জুলাই অভ্যুত্থানে নিহতদের স্মরণ করে বলেন, “২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের মাধ্যমে দেশে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটেছে। রাজশাহীতেও আমাদের সহযোদ্ধা আলী রায়হান ও শাকিব আনজুম শহীদ হয়েছেন। এখনো আমাদের এক সহযোদ্ধার মেরুদণ্ডে গুলি রয়ে গেছে, যা বের করা সম্ভব হয়নি। এত কিছুর পরও আওয়ামী লীগ এই কার্যালয় পুনরায় চালুর চেষ্টা করছে। আমরা এই জায়গাটিকে প্রতীকীভাবে ‘মুজিব পাবলিক টয়লেট’ হিসেবে ঘোষণা করছি।”

ছাত্রনেতারা জানান, দীর্ঘদিন ধরে পরিত্যক্ত পড়ে থাকা এই জায়গাটি জনস্বার্থে ব্যবহারের দাবি জানিয়ে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত স্মারকলিপি দেবেন। তাদের মতে, এখানে স্থায়ীভাবে একটি পাবলিক টয়লেট নির্মাণ করা হলে এলাকাবাসীর উপকার হবে।

বক্তব্যে গণভোটের রায় নিয়ে চলমান জটিলতারও সমালোচনা করেন সাজু। তিনি বলেন, “জনগণের রায় নিয়ে কোনো ধরনের ছিনিমিনি খেলার চেষ্টা হলে মানুষ আবারও রাজপথে নামবে।”

উল্লেখ্য, গত কয়েকদিন ধরে ওই কার্যালয় পুনরায় চালুর উদ্যোগের প্রতিবাদে রাজশাহীর ছাত্র-জনতার মধ্যে ক্ষোভ দেখা দেয়। এরই ধারাবাহিকতায় এই প্রতীকী প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী মহানগর প্রেসক্লাবের আলোচনা সভায় বক্তারা পতিত সরকার অবৈধ শাসন দীর্ঘায়িত করতে জাতিকে বিভক্ত করে রেখেছিল

গুলশানে পথচারীকে মারধর, রুশ-বাংলা মডেল মনিকাকে আইনি নোটিশ

জনসেবার এক উজ্জ্বল নক্ষত্রের পতন: রাজশাহীর কাউন্সিলর নুরুজ্জামান টিটু আর নেই

রিকশাচালককে মারধরের ভিডিও ভাইরাল: রাজশাহীতে কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার

বাংলাদেশকে উড়িয়ে দিল ভারত

রাজশাহীতে ১১ হাজার ভোল্টের বৈদ্যুতিক তারে ঝলসে ট্রাকচালকের মৃত্যু

অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী ঐক্যজোটের সাথে রাসিক মেয়রের মতবিনিময়

ইরানে নিরাপত্তা বাহিনীর গুলি : নিহতের সংখ্যা বেড়ে ৫০

ইরানে নিরাপত্তা বাহিনীর গুলি : নিহতের সংখ্যা বেড়ে ৫০

অবৈধ অ্যালকোহল বিক্রির অভিযোগে রাজশাহীতে মাদক ব্যবসায়ী আটক

রাজশাহী নগরীতে ১১০ লিটার চোলাই মদসহ গ্রেফতার ৩

রাজশাহী নগরীতে ১১০ লিটার চোলাই মদসহ গ্রেফতার ৩