বৃহস্পতিবার , ২৮ ডিসেম্বর ২০২৩ | ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

নগরীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে কাপড় ব্যবসায়ী আহত: ঢাকায় রেফার্ড

প্রতিবেদক
সনি নিউজ
ডিসেম্বর ২৮, ২০২৩ ৭:২৬ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহী নগরীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে বাবা ও ছেলে গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে নগরীরে শালবাগান পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন মো: মুনজুর রহমান (৫০) ও তার ছেলে শকিল আহম্মেদ (২৭)। তারা শাহমখদুম থানাধীন বড় বনগ্রাম খাঁনকা শরীফ এলাকার বাসিন্দা। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর শাকিলের অবস্থা সংকটজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়া হয়।

আহত ব্যক্তির পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, মুনজুর রহমান রাজশাহী সাহেব বাজারে কাপড়ের ব্যবসা করেন। দোকানের মাল কিনতে ঢাকায় গেছিলেন তারা। মাল ট্রান্সপোর্টে বুক দিয়ে রাতের ট্রেনে রাজশাহী ফিরেন। এরপর রিক্সা নিয়ে বাসায় যাওয়ার পথে পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে ছিনতাইকারীরা তাঁদের পথ আগলে ধরে টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন।

এসময় ছেলে শাকিল প্রতিরোধের চেষ্টা করলে ছিনতাইকারীরা তাঁর বাম পায়ে ও হাতে ছুরিকাঘাত করে। তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এছাড়া বাবা মুনজুর রহমান এগিয়ে গেলে তাকেও মারধর করে তারা।

রক্তাক্ত অবস্থায় প্রথমে তাঁদের নওদাপাড়া ইসলামি হাসপাতালে নিয়ে যান স্থানীয় লোকজন। তবে সে হাসপাতালে তাদের চিকিৎসা দিতে রাজি হয়নি। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

মুনজুর রহমানের ছোট ভাই ছোটকা বলেন, ‘দুঃখজনক হলো গুরুতর আহত আমার ভাতিজাকে প্রথমে ইসলামি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে চিকিৎসা দিতে রাজি হয়নি। চিকিৎসকরা জানিয়েছেন বাম হাটুর উপরিভাগ অর্থাৎ উরুর আঘাতটি গুরুতর। প্রচুর রক্তক্ষরণ হয়েছে।

রিক্সা আরোহী ছিনতাইকারীর কবলে পড়েছেন—এমন খবর শোনেননি বলে জানিয়েছেন উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: আরিফ হোসেন।

তিনি বলেন, তথ্যটি তাঁকে কেউ দেয়নি। তবে খোজ নিয়ে দেখা হচ্ছে, অভিযুক্ত ব্যক্তিদের দ্রুত গ্রেফতার চেষ্টা চালাবেন বলে জানান তিনি।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

গোদাগাড়ীতে ভূয়া সাংবাদিক গ্রেফতার, ১৫ দিনের জেল

নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য হিসেবে যোগ দিলেন প্রফেসর ড. এম. ছায়েদুর রহমান

রাজশাহী মেডিকেলে ভুয়া ডাক্তার সেজে চিকিৎসা—কিশোর আটক

সচিবকে হেনস্তার মামলায় শিক্ষা বোর্ডের দুই কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

সচিবকে হেনস্তার মামলায় শিক্ষা বোর্ডের দুই কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ওবায়দুল কাদেরের সঙ্গে ভোটের মাঠে খেলতে চান হিরো আলম

রাজশাহীতে ফেসবুকে শিক্ষিকার সঙ্গে পরিচয়, ১৮ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ

রাজশাহীতে গনধর্ষণ মামলার আসামি গ্রেফতার

রাজশাহীতে গনধর্ষণ মামলার আসামি গ্রেফতার

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক, অন্তঃসত্ত্বা হওয়ার পর প্রেমিকের পলায়ন

বিএমডিএ’র টেন্ডারে স্বজনপ্রীতির অভিযোগ: তদন্ত ও পুনঃটেন্ডারের দাবি ঠিকাদারদের

সাংবাদিক তুহিনের হত্যাকারীদের ফাঁসির দাবিতে রাজশাহীতে, মানববন্ধন