শুক্রবার , ৫ জানুয়ারি ২০২৪ | ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তৃণমূল বিএনপির প্রার্থী, ছাড়লেন দলও

প্রতিবেদক
সনি নিউজ
জানুয়ারি ৫, ২০২৪ ৬:৩৬ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: ‍দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৫ (মণিরামপুর) আসন থেকে অংশগ্রহণ করেছিলেন তৃণমূল বিএনপির প্রার্থী মেজর (অব.) আ ন ম মোস্তফা বনি। ভোটের এক দিন আগেই তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন। শুধু তা-ই নয়, তিনি দলের সঙ্গেও সম্পর্ক ছিন্ন করেছেন।

শুক্রবার (৫ জানুয়ারি) বিকালে যশোর প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে স্থাণীয় গণমাধ্যমকে তার সিদ্ধান্তের কথা জানান।

সংবাদ সম্মেলনে মোস্তফা বনি বলেন, তৃণমূল বিএনপি থেকে মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার শুরু থেকেই অত্যন্ত হীনম্মন্যতায় ভুগছি এবং আত্মদহনে দগ্ধ হচ্ছি। প্রকৃতপক্ষে তৃণমূল বিএনপি একটি অত্যন্ত কৃশকায়, তলাবিহীন ঝুড়ির মতো দল।

এই দল উপযুক্ত প্ল্যাটফর্ম নয় মন্তব্য করে তিনি বলেন, একজন সাবেক সেনা কর্মকর্তার জন্য সংসদ নির্বাচনে প্রার্থী হয়ে এমন একটি দল থেকে প্রতিদ্বন্দ্বিতা করা অত্যন্ত বেমানান ও অমর্যাদাকর। এই দল আমার জন্য মানানসই নয় এবং সংসদ সদস্য পদে প্রার্থিতা করার জন্য উপযুক্ত প্ল্যাটফর্ম নয়। তা ছাড়া দেশের বিরাজমান প্রতিকূল পরিস্থিতিতে নির্বাচনে অংশ নেওয়াটা কতটা সমীচীন হবে, একজন বিবেকবান মানুষ হিসেবে সে বিষয়ে আমি যথেষ্ট সন্দিহান।

দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে তিনি বলেন, দেরিতে হলেও এ বিষয়টি উপলব্ধি করতে পেরে দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে তৃণমূল বিএনপির সঙ্গে সব সম্পর্ক ছিন্ন ও যশোর-৫ (মণিরামপুর) আসন থেকে প্রার্থিতা প্রত্যাহার করে নিচ্ছি।

সংবাদ সম্মেলনে তার ছেলে আবদুল্লাহ ইয়াসিন, মেহেদী ইমরান নামে তার ব্যক্তিগত সহকারী উপস্থিত ছিলেন।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

১৭ নভেম্বর: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

বিবিসিএফ এর প্রতিনিধি কর্তৃক রাজশাহী চিড়িয়াখানা পরিদর্শন

মিনুর ছোঁয়ায় গড়ে উঠেছিল স্বপ্ননগরী রাজশাহী, কথিত উন্নয়নে ধ্বংস বিনোদন কেন্দ্রগুলো

রাজশাহীতে মাদক কারবারির ছুরিকাঘাতে পুলিশ সদস্যসহ আহত ২

নিউজিল্যান্ডে কৃষক আন্দোলন

নিউজিল্যান্ডে কৃষক আন্দোলন

রাসিক কর্মচারী ইউনিয়নের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সংবর্ধনা অনুষ্ঠিত

রাজশাহীতে স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৩

চাঁপাইনবাবগঞ্জে নিকাহ রেজিস্ট্রারদের অভ্যন্তরীণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রাজশাহীতে পুকুর ভরাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা ও পুনঃখননের দাবি

রুয়েটে মোটিভেশনাল স্পিচ দিলেন শিল্পপতি আলহাজ্ব সূফি মুহাম্মদ মিজানুর রহমান