মঙ্গলবার , ৪ এপ্রিল ২০২৩ | ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীর ১২৫তম জেলা প্রশাসক হিসেবে যোগদান করলেন শামীম আহমেদ

প্রতিবেদক
সনি নিউজ
এপ্রিল ৪, ২০২৩ ১:১৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলা প্রশাসক হিসেবে যোগদান করেছেন উপসচিব শামীম আহমেদ। এর মাধ্যমে তিনি রাজশাহী জেলার ১২৫তম জেলা প্রশাসক হিসেবে যোগদান করলেন। মঙ্গলবার (৪ এপ্রিল) সকালে বিদায়ী জেলা প্রশাসক আব্দুল জলিল এঁর কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন তিনি।

এসময় নবাগত জেলা প্রশাসক শামীম আহমেদকে জেলা প্রশাসনের উদ্যোগে প্রকাশিত মুজিববর্ষে আশ্রয়ণ প্রকল্প-২ বিষয়ে বিশেষ প্রকাশনা “বদলে যাওয়ার গল্প” হস্তান্তর করা হয়। এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা প্রশাসন কার্যালয়ের স্থানীয় সরকারের উপপরিচালক শাহানা আখতার জাহানা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহাম্মদ শরিফুল হক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এডিএম সাবিহা সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জয়া মারীয়া পেরেরা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরী সহ জেলা সকল উপজেলা প্রশাসনের ইউএনও, এসিল্যান্ড এবং জেলা প্রশাসন কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ।

এর আগে, রোববার (১২ মার্চ) এই নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করে রাজশাহী জেলা প্রশাসকের দায়িত্ব থাকা আব্দুল জলিলকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) উপসচিব এবং নাটোর জেলা প্রশাসককে রাজশাহী জেলা প্রশাসক হিসেবে নিয়োগের আদেশ দেওয়া হয়।

উল্লেখ্য, বিসিএস প্রশাসনের ২৪তম ব্যাচের কর্মকর্তা শামীম আহমেদ এর আগে নাটোরের জেলা প্রশাসক ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে অত্যন্ত নিষ্ঠার সহিত দায়িত্ব পালন করছেন।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত
নেপালে বিমানবন্দরে পা রাখতেই গ্রেপ্তার ক্রিকেটার লামিচানে

নেপালে বিমানবন্দরে পা রাখতেই গ্রেপ্তার ক্রিকেটার লামিচানে

মামলাজট দূর করতে ঢাকায় মেডিয়েশন স্কুল উদ্বোধন

রাজশাহী নগরীতে শীর্ষ সন্ত্রাসী বেল্লাল গ্রেফতার

রাজশাহীর সবজির বাজারে অস্থিরতা, কমছে না নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম

হরিয়ান ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষ্যে প্রার্থীদের সাথে পুলিশ কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিনা প্রতিদন্দিতায় রাজশাহী সিটি প্রেস ক্লাবের কার্যকরী সদস্য হলেন অনতু

জনিকে চন্দ্রিমা থানা বিএনপির সদস্য সচিব নির্বাচিত করায় রেল অঙ্গনে মিস্টি বিতরণ

রাজ্যসভা নির্বাচন, পাটিগণিতের নিয়মে তৃণমূল পাঁচটি এবং বিজেপি একটিতে জিততে পারে

জোরজবরদস্তি করে ক্ষমতায় টিকে থাকা যায় না: আওয়ামী লীগকে নজরুল

রাজশাহীতে সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগে ২ জনসহ গ্রেফতার ২৪