সোমবার , ৭ এপ্রিল ২০২৫ | ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় ৩ জামায়াত কর্মী নিহত: ড. মাওলানা কেরামত আলীর শোক

প্রতিবেদক
sonynews
এপ্রিল ৭, ২০২৫ ১১:১২ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাই-নবাবগঞ্জ জেলার রানীহাটি ইউনিয়নের নেতাকর্মীদের বহনকারী শিক্ষা সফরের দুটি বাস মধ্যরাতে রাজশাহী মহানগরীর খড়খড়ি এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনার কবলে পড়ে। এতে শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া গ্রামের বাসিন্দা জুয়েল আহমেদ (৪০), নাসিম উদ্দিন (৪৫) ও মিজানুর রহমান (৩২) নিহত এবং প্রায় অর্ধশত আহত হয়। এই হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন শিবগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগরীর আমীর মাওলানা ড. কেরামত আলী।

এক শোকবার্তায় তিনি নিহতদের রূহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে দোয়া করেন, আল্লাহ যেন তাদের নেক আমল সমূহ কবুল করে সকলকে জান্নাতবাসী করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের ধৈর্য্য ধারণ করার তৌফিক দান করেন। এছাড়াও তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করে মহান রবের দরবারে দোয়া করেন।

উল্লেখ্য যে, রোববার দিবাগত রাত ১২টার দিকে বিশ্ব নন্দিত মুফাসসিরে কুরআন আল্লামা দেলওয়ার হোসেন সাঈদীর কবর জিয়ারতের উদ্দ্যেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাই-নবাবগঞ্জ জেলার রানীহাটি ইউনিয়নের নেতাকর্মীদের বহনকারী দুটি বাস পিরোজপুরের দিকে রওনা করলে রাজশাহী নগরীর খড়খড়ি এলাকায় বালুভর্তি ট্রাকের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে নিহত জুয়েল আহমেদ (৪০), নাসিম উদ্দিন (৪৫) ও মিজানুর রহমান (৩২) এর জানাযা আজ দুপুরে শিবগঞ্জ উপজেলার রানীহাটি ইউনিয়নের ঘোড়াপাখিয়া গ্রামে অনুষ্ঠিত হয়। জানাযায় ইমামতি করেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ জেলা আমীর মাওলানা আবু জার গিফারী। জানাজা পুর্ব সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী জোনের সহকারী পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র অধ্যক্ষ নজরুল ইসলাম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগরী আমীর ড. মাওলানা কেরামত আলী, চাঁপাইনবাবগঞ্জ জেলার সহকারী সেক্রেটারি অধ্যাপক মুখলেসুর রহমান, নবাবগঞ্জ পৌর আমীর হাফেজ গোলাম রব্বানী, সদর আমির হাফেজ মাওলানা আব্দুল আলিম সহ অন্যান্য নেতৃবৃন্দ।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে

আদালতে সাংবাদিকের ফোন কেড়ে নিলেন সেই পাথরখেকো আ.লীগ নেতা

নগদ দুই লাখ টাকার বেশি ব্যাংক থেকে তোলা যাবে না

ভোজ্যতেলের বাজারে নতুন পণ্য না আসার অজুহাত

ভোজ্যতেলের বাজারে নতুন পণ্য না আসার অজুহাত

সাংবাদিকদের সঙ্গে স্যাট একাডেমির আলোকযাত্রা: শিক্ষার নব দিগন্তে এক দশকের আত্মত্যাগ ও সাহসিকতা

বগুড়ায় বিপুল পরিমাণ গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার: জব্দ ট্রাক

নেশার টাকা না পেয়ে রাজশাহীতে তিনতলা থেকে স্ত্রীকে ফেলে দিলেন স্বামী

হাসিনার মৃত্যুদণ্ডের রায় ‘অতীতের প্রতিশোধ নয়’: চিফ প্রসিকিউটর

স্ব-পরিবারে ওমরাহ পালনে সৌদি আরবে যাচ্ছেন যুবলীগ নেতা নাহান

তদন্ত কমিটি গঠন, অধ্যক্ষ ও প্রদর্শকের কাছে জবাব চেয়েছে মাউশি