সোমবার , ৮ ডিসেম্বর ২০২৫ | ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স আসছে না

প্রতিবেদক
sonynews
ডিসেম্বর ৮, ২০২৫ ১১:০৬ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিতে নির্ধারিত এয়ার অ্যাম্বুলেন্স অবতরণ অনুমতি নিয়েও শেষ পর্যন্ত বাতিল করেছে অপারেটর প্রতিষ্ঠান। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানিয়েছে, অপারেটরই স্লট বাতিলের আনুষ্ঠানিক আবেদন করেছে।

বেগম জিয়াকে লন্ডনের হাসপাতালে নেওয়ার জন্য নির্ধারিত এয়ার অ্যাম্বুলেন্স শেষ পর্যন্ত না-আসার সিদ্ধান্ত নিয়েছে অপারেটর প্রতিষ্ঠান।

এর আগে নির্ধারিত মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের অনুমতি নিয়েছিল জার্মানভিত্তিক প্রতিষ্ঠান এফএআই এভিয়েশন গ্রুপ। তবে সংশ্লিষ্ট অপারেটরই স্থানীয় সমন্বয়কারী সংস্থার মাধ্যমে স্লট অনুমোদন প্রত্যাহারের আবেদন করেছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) একজন ঊর্ধ্বতন কর্মকর্তা যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এফএআই এভিয়েশন গ্রুপ তাদের স্থানীয় এজেন্টের মাধ্যমে পূর্বের স্লট অনুমোদন প্রত্যাহারের আবেদন করেছে। আমরা বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রেরণ করছি।’

এর আগে রোববার অপারেটরের প্রাথমিক আবেদন অনুযায়ী, এয়ার অ্যাম্বুলেন্সটি মঙ্গলবার সকাল ৮টায় ঢাকা পৌঁছাবে এবং রাত ৯টার দিকে খালেদা জিয়াকে নিয়ে লন্ডনের উদ্দেশে উড্ডয়ন করবে এমন অনুমতিও দেওয়া হয়েছিল।

জানা গেছে, কাতার সরকারের সহায়তায় জার্মানির এফএআই এভিয়েশন গ্রুপ থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি ভাড়া নেওয়া হয়েছিল। ব্যবহৃত বিমানটি ছিল বোমবার্ডিয়ার চ্যালেঞ্জার ৬০৪ একটি জনপ্রিয় লং-রেঞ্জ মেডিকেল ইভাকুয়েশন জেট।

চ্যালেঞ্জার ৬০৪ মডেলটি দীর্ঘ দূরত্বে রোগী পরিবহনে সক্ষম হওয়ায় ঢাকা-লন্ডন মেডিকেল ট্রান্সফারের জন্য অত্যন্ত উপযোগী বলে বিবেচিত।

স্লট অনুমোদন বাতিলের কারণ সম্পর্কে অপারেটর বা বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা এখনও পাওয়া যায়নি। সুত্র: যুগান্তর

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত
স্ত্রীকে নিয়ে বিলাসবহুল ভবনে ছেলে, বাবা থাকেন মুরগির খামারে

স্ত্রীকে নিয়ে বিলাসবহুল ভবনে ছেলে, বাবা থাকেন মুরগির খামারে

বাগমারায় র‌্যাবের অভিযানে চাঁদাবাজ চক্রের ৫ সদস্য গ্রেফতার

আমাদের স্বাধীন দেশ নিয়ে ভারতের পার্লামেন্টে আলোচনা কেন -পীর সাহেব চরমোনাই

রাজশাহীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে রিকশাচালক নিহত

পবা-মোহনপুরে উন্নয়নের গতি বাড়াতে ৫০ কোটি টাকার বরাদ্দ নিশ্চিত: এমপি মিলন

নগরীতে নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা বৃদ্ধিকরণ ও অবিহিতকরণ বিষয়ক সভা অনুষ্ঠিত

স্বৈরাচার আশীর্বাদে কাজী শফিকুলের তাণ্ডব

শিরোইল কলোনি প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত: চ্যাম্পিয়ন ডি ম্যাক্স

নগরীতে গাঁজাসহ সাতজন মাদকসেবি আটক

অটোমেশনেও রাজশাহী ওয়াসায় কোটি কোটি টাকার লোকসান