শনিবার , ১৭ ফেব্রুয়ারি ২০২৪ | ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

ডিবির অভিযানে মহানগরীতে বস্তা ভর্তি ফেন্সিডিল উদ্ধার

প্রতিবেদক
সনি নিউজ
ফেব্রুয়ারি ১৭, ২০২৪ ১১:১৭ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে ৫৭৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তবে কৌশলে পালিয়ে যায় মো: জামাল আলী (৪০) ও মো: সাজেদুল ইসলাম (৪৭) নামের দুই মাদক কারবারি।

আজ শনিবার (১৭ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে রাজপাড়া থানার শ্রীরামপুর বেড়ী বাঁধের উপর অভিযান চালিয়ে ফেন্সিডিলগুলো উদ্ধার করা হয়।

পলাতক আসামিরা হলেন, রাজশাহী কাটাখালী থানার খিদিরপুর এলাকার শাহজাহান আলীর ছেলে জামাল ও দামকুড়া থানার হরিপুর গ্রামের ইয়ার আলীর ছেলে সাজেদুল ইসলাম।

তারা পরস্পর যোগসাজসে সীমান্তবর্তী এলাকা থেকে ফেন্সিডিলগুলো শহরের দিকে নিয়ে আসছিলো বলে জানিয়ে পুলিশ।

এব্যাপারে আরএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো: জামিরুল ইসলাম বলেন, শনিবার ভোরের দিকে ডিবি পুরিশের একটি টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো। এসময় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, নদীর ওপার থেকে একটি ফেন্সিডিলের চালান নিয়ে এসে বেড়ী বাঁধের ওপর অবস্থান করছে। উক্ত সংবাদের প্রেক্ষিতে ডিবি পুলিশের ঐ টিম ঘটনাস্থলে উপস্থিত হওয়া মাত্রই আসামি জামাল ও সাজেদুলসহ অজ্ঞাতনামা ২-৩ জন প্লাস্টিকের বস্তা ফেলে পালিয়ে যায়। এসময় প্লাস্টিকের বস্তা তল্লাশি করে ৫৭৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, পলাতক আসামি জামাল ও সাজেদুলের বিরুদ্ধে রাজশাহী মহানগরীর বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

আসামিদের বিরুদ্ধে আরএমপি’র রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা রুজু করা হয়েছে। এবং পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত