রবিবার , ২ আগস্ট ২০২৬ | ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

নগরীতে পুলিশের অভিযানে দুই মাদক ব্যাবসায়ী গ্রেফতার

প্রতিবেদক
sonynews
আগস্ট ২, ২০২৬ ৮:১৯ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কাটাখালী ও দামকুড়া থানা পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে হেরোইন ও ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

গত ০১ আগস্ট ২০২৬ তারিখ বেলা আনুমানিক ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কাটাখালী থানা পুলিশ কাটাখালী বাজারস্থ বিদ্যুৎ অফিসের সামনে রাজশাহী থেকে বাঘাগামী সোনারবাংলা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি অভিযান পরিচালনা করে। এ সময় বাসের বাম পাশের প্রথম সারির আসনের উপরে থাকা মালামাল রাখার তাক থেকে একটি শপিং ব্যাগ হতে ৬০ (ষাট) গ্রাম হেরোইন পাওয়া যায়। উদ্ধারকৃত মাদকের মালিকানা সম্পর্কে নিশ্চিত হতে বাসের চালক, হেলপার ও উপস্থিত যাত্রীদের জিজ্ঞাসাবাদ করা হলেও কেউ এ বিষয়ে কোনো তথ্য দিতে পারেননি। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে উদ্ধারকৃত আলামতের জব্দ তালিকা প্রস্তুত করা হয়।

অপরদিকে একই তারিখ সন্ধ্যা আনুমানিক সোয়া ৬টার দিকে দামকুড়া থানা পুলিশ জাংগালপাড়া এলাকায় বিশেষ চেকপোস্ট পরিচালনা করে কাশিয়াডাঙ্গা থানার নগরপাড়া গ্রামের মো: আব্দুর রশিদের ছেলে মো: ইমামুল ইসলাম ইমন (৩০) এবং একই থানার নবগঙ্গা গ্রামের মো: আবুল কালামের ছেলে মো: আরিফ আক্তার (২৫)-কে গ্রেপ্তার করে। এ সময় গ্রেপ্তারকৃত আসামি ইমনের হেফাজত থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং মাদক বিক্রির কাজে ব্যবহৃত ১টি মোবাইল ফোন জব্দ করা হয়। এছাড়া গ্রেপ্তারকৃত আসামি আরিফের হেফাজত থেকে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেল জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে এবং উদ্ধারকৃত হেরোইন সংক্রান্ত ঘটনায় সংশ্লিষ্ট থানায় পৃথক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। উদ্ধারকৃত হেরোইনের প্রকৃত মালিককে শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে রিকশাচালক নিহত

রাজশাহীতে পুলিশের এএসআইয়ের ঝুলন্ত লাশ উদ্ধার

ফুয়েল ম্যানেজমেন্ট অ্যাপ চালু: রাজশাহীতে তেল বিক্রিতে শৃঙ্খলা আনতে নতুন উদ্যোগ

রাজশাহীতে প্রতিবেশী গৃহবধূকে মুখে কাপড় বেধে অচেতন, অনাবৃত অবস্থায় উদ্ধার!

১৪ ফেব্রুয়ারির মধ্যে ফলাফলের গেজেট, ১৮ তারিখের মধ্যে দায়িত্ব হস্তান্তর

‘শেখ হাসিনার জায়গা হবে একমাত্র ফাঁসির মঞ্চে’

নুসরত ঋণ নিয়েছিলেন অভিযুক্ত সংস্থা থেকে, সেই সংস্থার ডিরেক্টর শুনে স্তম্ভিত!

রাজশাহী কলেজ এইচএসসি অ্যালামনাই’র তুষার, কাকলী, তাসু প্যানেল পরিচিতি সভা

রাজশাহীর বাগমারায় অগ্নিদগ্ধ মায়ের পর ছোট ছেলের মৃত্যু

চালের উৎপাদন কিছুটা পিছিয়ে আছে: কৃষিমন্ত্রী