শুক্রবার , ৩১ অক্টোবর ২০২৫ | ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

সারদা একাডেমি থেকে মোটরসাইকেলে চম্পট ডিআইজি এহসানুল্লাহ

প্রতিবেদক
sonynews
অক্টোবর ৩১, ২০২৫ ১২:২৪ অপরাহ্ণ

রাজশাহী প্রতিনিধিঃ বাংলাদেশ পুলিশের একাডেমি সারদা থেকে আত্নগোপনে চলে গেছেন ডিআইজি এহসানুল্লাহ। বুধবার (২৯ অক্টোবর) সকাল থেকে তিনি নিখোঁজ রয়েছে বলে বাংলাদেশ পুলিশ একাডেমি সূত্রে জানা গেছে।

পুলিশ একাডেমির সূত্র জানায়, মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি প্রতিনিধিদল রাজশাহী জেলা পুলিশের সহায়তায় বৃহস্পতিবার সকালে সরদা পুলিশ একাডেমিতে কর্মরত ডিআইজি এহসানউল্লাহকে আটক করতে যায়। পুলিশ কর্মকর্তা এহসানউল্লাহ বিষয়টি জানতে পেরে আগেই সেখান থেকে আত্নগোপনে চলে যান।
বরিশালের সাবেক এই পুলিশ সুপার বর্তমানে বাংলাদেশ পুলিশ একাডেমিতে ডিআইজি হিসাবে
সাপ্লাই বিভাগের দায়িত্বে ছিলেন।

বাংলাদেশ পুলিশ একাডেমির পুলিশ সুপার (প্রশাসন) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ডিআইজি এহসানুল্লাহ গত বুধবার থেকে একাডেমিতে অনুপস্থিত রয়েছেন। তিনি ছুটির আবেদন বৃহস্পতিবার ডাকযোগে পাঠিয়েছেন কিন্তু সে আবেদন গৃহীত হয়নি৷ উনার নিখোঁজ হবার বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।

বাংলাদেশ পুলিশ একাডেমির একাধিক সূত্রে জানা গেছে, ডিআইজি এহসানুল্লাহকে গ্রেফতারের জন্য পুলিশের একটি টিম একাডেমিতে আসছেন এ খবর তিনি আগেই জেনে ফেলেন। তিনি মোটরসাইকেল যোগে একাডেমি ত্যাগ করেন বলেও জানা গেছে।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

টাইগারদের জয় নিয়ে ‘ঢিলেমি’-র অভিযোগে তোলপাড়

রাজশাহীতে ঘরে ঘরে দেখা দিচ্ছে চোখওঠা রোগ

রাজশাহীতে ঘরে ঘরে দেখা দিচ্ছে চোখওঠা রোগ

রুয়েটে ২০২২-২০২৩ অর্থবছরের আয়কর রিটার্ন দাখিল বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

রুয়েটে ২০২২-২০২৩ অর্থবছরের আয়কর রিটার্ন দাখিল বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

গোদাগাড়ীতে ১০০ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেফতার

পদ্মা আবাসিকে স্কুল শিক্ষিকা ছিনতাইয়ের কবলে, নিয়ে গেছে মোবাইল ফোনসহ নগদ টাকা

সরিষাবাড়ীতে গণধর্ষণে গৃহবধূর মৃত্যু, গ্রেফতার ৪

সরিষাবাড়ীতে গণধর্ষণে গৃহবধূর মৃত্যু, গ্রেফতার ৪

টিকটকে পুলিশের ইউনিফর্ম পরা ভিডিও: রাজশাহীতে কনস্টেবল প্রত্যাহার

বাবা-মেয়ের গলাকাটা মরদেহ: তদন্ত ছাড়া ‘আত্মহত্যা’ বলতে নারাজ পুলিশ

সন্তান ধারণে যে অভিনব পদ্ধতি গ্রহণ করছে পুতিন প্রশাসন

রাজশাহীতে বিয়ে বাড়িতে সন্ত্রাসী হামলা, আসামি ধরতে তৎপরতা নেই পুলিশের

রাজশাহীতে বিয়ে বাড়িতে সন্ত্রাসী হামলা, আসামি ধরতে তৎপরতা নেই পুলিশের