শুক্রবার , ২ জানুয়ারি ২০২৬ | ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

টিকটকে পুলিশের ইউনিফর্ম পরা ভিডিও: রাজশাহীতে কনস্টেবল প্রত্যাহার

প্রতিবেদক
sonynews
জানুয়ারি ২, ২০২৬ ৯:৪৩ পূর্বাহ্ণ

রাজশাহী প্রতিনিধি: স্বামীর পুলিশি ইউনিফর্ম পরিধান করে ভিডিও ধারণ ও তা সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে প্রকাশের ঘটনায় রাজশাহীতে কর্মরত এক পুলিশ কনস্টেবলকে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। অভিযুক্ত কনস্টেবলের নাম মো. সাইফুজ্জামান। তিনি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কাশিয়াডাঙ্গা থানায় কর্মরত ছিলেন। বৃহস্পতিবার (০১ জানুয়ারি) আরএমপি কমিশনার ড. মো. জিল্লুর রহমান এ আদেশ দেন।

কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ আলী জানান, বৃহস্পতিবার তিনি জানতে পারেন—কনস্টেবল সাইফুজ্জামান বিয়ে না করে সিমা খাতুন নামের এক নারীকে নিয়ে একই বাসায় ভাড়া থাকছেন এবং ওই নারী পুলিশের ইউনিফর্ম পরে ভিডিও করে তা টিকটকে প্রকাশ করেছেন। বিষয়টি জানার পর তিনি নিজেই ওই বাসায় গিয়ে তদন্ত করেন।

প্রাথমিক যাচাইয়ে দেখা যায়, সাইফুজ্জামান তার প্রথম স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর সিমা খাতুনকে দ্বিতীয়বার বিয়ে করেছেন। তবে কাবিননামার কাগজপত্র তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তবে পুলিশের ইউনিফর্ম পরিধান করে সিমা খাতুনের টিকটকে ভিডিও প্রকাশের অভিযোগ সত্য বলে নিশ্চিত হন ওসি।

বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার পর বৃহস্পতিবারই কনস্টেবল সাইফুজ্জামানকে কাশিয়াডাঙ্গা থানা থেকে প্রত্যাহার করা হয়। পরে রাতেই তিনি থানা ত্যাগ করে আরএমপির পুলিশ লাইন্সে সংযুক্ত হন।

এ বিষয়ে আরএমপির মুখপাত্র গাজিউর রহমান বলেন, “পুলিশ সদস্যের ইউনিফর্ম তার স্ত্রী বা অন্য কেউ পরিধান করার কোনো সুযোগ নেই। এটি আইনত দণ্ডনীয় অপরাধ। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় সংশ্লিষ্ট কনস্টেবলকে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। পূর্ণাঙ্গ তদন্ত শেষে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।”

উল্লেখ্য, সিমা খাতুনের বাবার বাড়ি কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলায়। তিনি দীর্ঘদিন ধরে পুলিশের পোশাক পরে ভিডিও ধারণ করে নিয়মিতভাবে টিকটকে প্রকাশ করে আসছিলেন। এছাড়া তার বিরুদ্ধে প্রতারণাসহ নানা অভিযোগ থাকার তথ্যও পুলিশ সূত্রে জানা গেছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত
রাজশাহীতে নারী ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে প্রতারণা ও চেক জালিয়াতির অভিযোগ

রাজশাহীতে নারী ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে প্রতারণা ও চেক জালিয়াতির অভিযোগ

বাংলাদেশের মতো ভারতেও অভ্যুত্থানের শঙ্কা: দি ইকোনমিক টাইমসের প্রতিবেদন

আরএমপির অভিযানে গাঁজা সহ ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাজশাহীতে পাগলা হাতির আক্রমণে যুবক নিহত

প্রকাশিত সংবাদ প্রসঙ্গে

বস্তির ভবিষ্যৎ রক্ষায় যুবদের প্রতিবাদ, মাদক ব্যবসার বিরুদ্ধে কঠোর বার্তা”

রাজশাহীতে ঘাতক দালাল নির্মুল কমিটির সভাপতিসহ আটক ১৩

৫ আগস্টে গুলি-নির্যাতনের ঘটনায় রাজশাহীতে নতুন মামলা, আসামি ৭০০

ছাত্রশিবিরের রাজশাহী মহানগর শাখার নতুন কমিটি গঠন

“মাদকের গডফাদারের সঙ্গে সাংবাদিকের বৈঠক, কী ছিল আলোচনার বিষয়?”