Saturday , 4 March 2023 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে ডাবলু সরকারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

প্রতিবেদক
সনি নিউজ
March 4, 2023 2:32 pm
রাজশাহীতে ডাবলু সরকারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারের অপসরণ দাবিতে এবার ‘রাজশাহী আওয়ামী পরিবারের’ ব্যানারে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়েছে। আজ শনিবার দুপুরে রাজশাহী মহানগরীর জিরোপয়েন্টে এ বিক্ষোভ ও মানববন্ধন করা হয়। বিক্ষোভ মিছিল থেকে ডাবলু সরকারকে দল থেকে বহিস্কারের দাবি জানানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আওয়ামী পরিবারের ব্যানারে প্রায় ৫ শতাধিক লোকজন নগরীর জিরোপয়েন্টের বড় মসজিদের সামনে জড় হয়। সেখান থেকে জিরোপয়েন্টে ডাবলু সরকারের বিরুদ্ধে মানববন্ধন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ডাবলু সরকার রাজশাহীর রাজনীতিতে বিপদজনক। তাকে দলে রাখলে দলের ভাবমুর্তি নষ্ট হবে। মানববন্ধনে বক্তারা ডাবলু সরকারের বিভিন্ন দিক তুলে ধরেন। এছাড়াও ছোট ছোট ব্যানারে ডাবলু সরকারকে গডফাদার উল্লেখ করে তার বিচার দাবি করা হয়।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর জিরোপয়েন্ট থেকে শুরু হয়। মিছিলটি সোনাদিঘী মোড় গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলের ব্যানারে লেখা ছিল, ডাবলু সরকারের নোংরা ভিডিও রাজনীতিতে অশনি সংকেট ও সমাজের জন্য বিপদজনক। অবিলম্বে ডাবলু সরকারকে রাজনীতি থেকে অপসরণ করতে হবে।

বিক্ষোভ ও মানববন্ধনে উপস্থিত ছিলেন, ছাত্রমৈত্রী, কেন্দ্রীয় কমিটি সাবেক সহ-সভাপতি ও বর্তমান আওয়ামী লীগ নেতা এ্যাড. আবু রায়হান মাসুদ, রাজপাড়া থানা সাবেক কৃষক লীগের সাধারণ সম্পাদক বুলবুল, সাবেক ছাত্রনেতা সিরাজি কয়েল, সাবেক ছাত্রনেতা ও ক্রীড়া সংগঠক এস এম রবিউল ইসলাম, সাবেক ছাত্রনেতা বেলায়েত হোসেন বেলালসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এরআগে গত ২ মার্চ নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারের অবসারণ দাবিতে সচেতন রাজশাহীবাসীর ব্যানারে নগরীর জিরোপয়েন্টে মানববন্ধন করা হয়। এদিন মানববন্ধন চলাকালীন সময়ে কিছু ব্যক্তি সেখানে উপস্থিত হয়ে মানববন্ধনের বাধা দেয় ও ব্যানার ছিনিয়ে নেয়। এসময় মানববন্ধনকারীদের সাথে তাদের ধাক্কা-ধাক্কির ঘটনাও ঘটে।

প্রসঙ্গত, গত ১৭ই ফেব্রুয়ারি ডাবলু সরকারের একটি ৩ মিনিট ২৬ সেকেন্ডের আপত্তিকর ভিডিও নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে। এ কারণেই রাজশাহী মহানগর উপজেলা আওয়ামী লীগের নেতা কর্মীদের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে ১৬ বছরের কিশোরী নিখোঁজ, থানায় জিডি

রাবির নতুন ছাত্র উপদেষ্টা অধ্যাপক জাহাঙ্গীর আলম

দীপিকার অনেক আগে মা হয়েছি, কোনো সমস্যা ফেস করিনি: শুভশ্রী

সমাবেশকে ঘিরে বিএনপি কোন অশুভ তৎপরতা চালায় তাহলে রাজপথেই সমুচিন জবাব দেওয়া হবে, লিটন

সমাবেশকে ঘিরে বিএনপি কোন অশুভ তৎপরতা চালায় তাহলে রাজপথেই সমুচিন জবাব দেওয়া হবে, লিটন

১৯ নম্বর ওয়ার্ডে মিজানুর রহমান মিনুর ব্যাপক নির্বাচনী প্রচারণা

আরএমপি‘তে চালু হলো পাসপোর্ট ভেরিফিকেশন ম্যাসেজিং অ্যান্ড ট্র্যাকিং সিস্টেম

নগরীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

শপথ নিলেন রাসিক নির্বাচিত মেয়র ও কাউন্সিলররা

হাসিনার ভারতে অবস্থান তার ব্যক্তিগত সিদ্ধান্ত: জয়শঙ্কর

আরডিএ পার্কে বৃক্ষরোপণ ও মাছ অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত