বৃহস্পতিবার , ১ ডিসেম্বর ২০২২ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

সমাবেশকে ঘিরে বিএনপি কোন অশুভ তৎপরতা চালায় তাহলে রাজপথেই সমুচিন জবাব দেওয়া হবে, লিটন

প্রতিবেদক
সনি নিউজ
ডিসেম্বর ১, ২০২২ ১২:৫৩ অপরাহ্ণ
সমাবেশকে ঘিরে বিএনপি কোন অশুভ তৎপরতা চালায় তাহলে রাজপথেই সমুচিন জবাব দেওয়া হবে, লিটন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেছেন,  রাজনৈতিক কর্মসূচী ও সমাবেশের নামে রাষ্ট্র ও সরকার বিরোধী কোন কর্মকান্ড তথা বঙ্গবন্ধু ও বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনাকে নিয়ে কোন অশোভন মন্তব্য এবং রাজশাহীর জনগণের জানমালের ক্ষতিসাধন করলে তা বরদাশত করা হবে না। রাজশাহীর সমাবেশকে ঘিরে বিএনপি যদি এইরূপ কোন অশুভ তৎপরতা ও অপরাজনীতি করতে চায়, তাহলে রাজপথে থেকে রাজনৈতিকভাবে এর সমুচিত জবাব দেওয়া হবে।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) দুপুরে রাজশাহী মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। খায়রুজ্জামান লিটন বলেন, আওয়ামী লীগ গণতান্ত্রিক রাজনৈতিক সব কর্মসূচিতে বিশ্বাসী। সব রাজনৈতিক দল তাদের রাজনৈতিক কর্মসূচি, মিছিল, সমাবেশ করবে- এটিই রাজনৈতিক চর্চা। রাজশাহীতে বিএনপি সমাবেশ করবে, এতে আমাদের কোনো বাধা থাকবে না। তিনি বলেন, রাজনৈতিক কর্মসূচি ও সমাবেশের নামে রাষ্ট্র ও সরকারবিরোধী কোনো কর্মকাণ্ড তথা বঙ্গবন্ধু ও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে নিয়ে কোনো অশোভন মন্তব্যসহ রাজশাহীর জনগণের জানমালের ক্ষতিসাধন করলে রাজশাহী মহানগর আওয়ামী লীগ তা কোনোভাবেই বরদাশত করবে না।

মেয়র লিটন বলেন, ৩ ডিসেম্বর আওয়ামী লীগ মাঠে থাকবে। তবে নিজেরা হঠকারী কোনো কাজে যাবে না। কিন্তু বিএনপি কোনো সংকট তৈরি করলে বা উসকানিমূলক কর্মকাণ্ড করলে তাৎক্ষণিক জবাব দেবে আওয়ামী লীগ।

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য বেগম আখতার জাহান, রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল, রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সাধারণ সম্পাদক ডাবলু সরকার, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, সৈয়দ শাহাদত হোসেন, রেজাউল ইসলাম বাবুল, ডা. তবিবুর রহমান শেখ, বদরুজ্জামান খায়ের, যুগ্ম সম্পাদক মোস্তাক হোসেন, আহ্সানুল হক পিন্টু, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আসলাম সরকার, মীর ইসতিয়াক আহমেদ লিমন প্রমুখ উপস্থিত ছিলেন।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী নগরীতে চোরাই মোটরসাইকেল-সহ গ্রেফতার ১

পাকিস্তানের বিপক্ষে হেরে সালমা ‘যেদিন যার দিন থাকে, সব তাদের মনের মতো হয়ে যায়’

“জয়পুরহাটে শিক্ষক সাজু বিরুদ্ধে শিশু নির্যাতন মামলায় জামিন না মঞ্জুর, জেল হাজতে প্রেরণ”

আরডিএ-র জরুরি সভা: ভূমিকম্প সচেতনতা ও ভবন নিরাপত্তায় নানা পদক্ষেপ গ্রহণ

রাজস্ব বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময়

রাজশাহী জেলা পরিষদ নির্বাচন: বিদ্রোহী প্রার্থীর ৬ কর্মীকে মারপিটের অভিযোগ

রাজশাহী জেলা পরিষদ নির্বাচন: বিদ্রোহী প্রার্থীর ৬ কর্মীকে মারপিটের অভিযোগ

নির্বাচনের বিকল্প ভাবলে জাতির জন্য বিপজ্জনক হবে: প্রধান উপদেষ্টা

বিএনপি আগুন নিয়ে নেমেছে, পাহারায় থাকতে হবে: কাদের

আর কোনো খারাপ মানুষের সঙ্গে চলতে চাই না: শাকিব খান

আর কোনো খারাপ মানুষের সঙ্গে চলতে চাই না: শাকিব খান

রাজশাহীতে সাবেক মেয়র লিটনসহ ৫০ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা