শনিবার , ৪ মার্চ ২০২৩ | ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহী নগরীতে ৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রতিবেদক
সনি নিউজ
মার্চ ৪, ২০২৩ ৩:২০ অপরাহ্ণ
রাজশাহী নগরীতে ৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ইফতেখার আলম বিশাল: রাজশাহী মহানগরীতে ৬ কেজি গাঁজা-সহ মো: জীবন হোসেন (২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে আরএমপি’র মতিহার থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম তিন রাস্তার মোড়ের মৃত দেলোয়ার হোসেনের ছেলে।

শনিবার ৪ মার্চ সকাল ৯টার দিকে তালাইমারী ট্রাফিক মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান জানান, এসআই মো: গোলাম মোস্তফা ও তার টিম থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো। এসময় তারা গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে কুমিল্লা থেকে রাজশাহীগামী বাসে দুইজন মাদক ব্যবসায়ী গাঁজা নিয়ে রাজশাহী শহরের দিকে আসছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে মতিহার থানা পুলিশের ঐ টিম তালাইমারী মোড়ে অবস্থান নেয়। সেখানে বাস থেকে নামার সময় একজনকে গ্রেফতার করে অপরজন পালিয়ে যায় । এসময় গ্রেফতারকৃত আসামিকে তল্লাশী করে তার কাছ থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার হয়। ওসি আরও জানান, গ্রেফতারকৃত আসামি জীবন হোসেন, পলাতক আসামির সহায়তা বিভিন্ন জেলা থেকে মাদক ক্রয় করে রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় বিক্রয় করে।  আসামি জীবনের বিরুদ্ধে মহানগরীর বিভিন্ন থানায় মাদক-সহ একাধিক মামলাও রয়েছে।
অপর আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে এবং গ্রেফতারকৃত আসামি-সহ পলাতক আসামির বিরুদ্ধে মতিহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

ভোটকেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল নিতে বাধা নেই’

রাসিক প্রশাসকের নির্দেশে নগরীর হরিজন পল্লী এলাকার ড্রেনের কাদামাটি অপসারণ কাজ শুরু

সমাপনী কুচকাওয়াজের প্রস্তুতি ৪৮০ জনের, অনশনে ৩২১

২ লাখ ৫০ হাজার গাছ লাগানোর লক্ষ্যমাত্রা নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে সাউন্ড গ্রেনেড হাতে বিএসএফ, কিন্তু কেন ?

সমালোচনা, অতঃপর অভিনন্দন

কুপিয়ে তরুণের হাত-পা বিচ্ছিন্ন, জামায়াতের দুই সমর্থক গ্রেফতার

রাজশাহী-কক্সবাজার রুটে সরাসরি বিমান চলাচল শুরু

রাজশাহী-কক্সবাজার রুটে সরাসরি বিমান চলাচল শুরু

রাজশাহীতে মুহম্মদপুর (টিকাপাড়া) কারিগরি মাদ্রাসার উদ্বোধন

রাজশাহীতে মুহম্মদপুর (টিকাপাড়া) কারিগরি মাদ্রাসার উদ্বোধন

বেগম জিয়াসহ রাজবন্দির মুক্তি দাবিতে রাজশাহীতে বিএনপির বিক্ষোভ