Tuesday , 23 June 2026 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

স্বর্ণপট্টির চাঞ্চল্যকর চুরি: দ্রুত তদন্ত ও জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ রাসিক প্রশাসকের

প্রতিবেদক
sonynews
June 23, 2026 12:43 pm

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর সাহেব বাজার স্বর্ণপট্টি এলাকায় ‘কারুশ্রী জুয়েলার্স’-এ সংঘটিত চাঞ্চল্যকর চুরির ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

মঙ্গলবার (২৩ জুন) বিকালে পরিদর্শনকালে তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী’র সঙ্গে কথা বলেন এবং ঘটনার সার্বিক বিষয় সম্পর্কে খোঁজখবর নেন ও ব্যবসায়ীদের সাথে কথা বলেন।
একই সঙ্গে তিনি সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত তদন্ত সম্পন্ন করে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনার আহ্বান জানান।
নগরীর ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত