শুক্রবার , ১৮ আগস্ট ২০২৩ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

তানোরে চোলাই মদসহ গ্রেপ্তার ২ আদিবাসী

প্রতিবেদক
সনি নিউজ
আগস্ট ১৮, ২০২৩ ৮:৫৭ পূর্বাহ্ণ

মুরাদ হোসেন: রাজশাহী জেলার তানোর উপজেলায় ২০৫০ লিটার চোলাই মদসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। আজ শুক্রবার ১৮ আগষ্ট ভোর পৌনে ৪টার দিকে মালশিয়া নামক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- তানোর থানাধীন মালশিরা আদিবাসীপাড়া এলাকার মৃত ভুট্টি মাড্ডীর ছেলে দিলীপ মাড্ডী (২২) ও মৃত মঙ্গল কিস্কুর ছেলে পরেশ কিস্কু (৫৫)।

র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অভিযানিক দল জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী রাজশাহী জেলার তানোর থানাধীন মালশিরা আদিবাসীপাড়া গ্রামস্থ মাদক ব্যবসায়ী দিলীপ মাড্ডীর বসতবাড়িতে চোলাই মদ বিক্রয় করিতেছে।

উক্ত সংবাদ পাওয়া মাত্রই আসামিদের বসত বাড়ির চতুর দিকে ঘেরাও করে মূল গেট দিয়া ভিতর প্রবেশ করা মাত্রই বাড়ির ভিতর থেকে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ২ জন ব্যাক্তি পালানোর চেষ্টা করে। এসময় বাড়ির ভিতরেই তাহাদেরকে সঙ্গীয় ফোর্সের সহায়তায় আটক করে এবং ২০৫০ লিটার চোলাই মদ জব্দ করে র‌্যাব। উক্ত আসামীদের বিরুদ্ধে রাজশাহী জেলার তানোর থানায় মাদক আইনে মামলার প্রক্রিয়া চলছে।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

মিছিল থেকে রাবি শিক্ষার্থীদের আটকের চেষ্টা, শিক্ষকদের বাধার মুখে আটক করতে পারেনি পুলিশ

নির্বাচন ছাড়া সরকার পরিবর্তনের কোনো সুযোগ নেই: কাদের

ট্রাফিক আইন প্রতিপালনে আরএমপি’র সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

বিএনপির দুঃস্বপ্ন কখনো পূরণ হবে না’ খায়রুজ্জামান লিটন

রাজশাহী নগরীতে একটি বিদেশী পিস্তল ও গুলিসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

ট্রান্সজেন্ডার আইনকে ফলো করার পরামর্শ রাজশাহীতে হিজড়াদের

রুয়েটের সিএসই বিভাগের শিক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ অনুষ্ঠিত

চাঁদ-এর কথাটি বিচ্ছিন্ন কোন কথা নয়, সেটা তারেক জিয়ার কথা: খায়রুজ্জামান লিটন

জলবায়ু পরিবর্তন শুধু পরিবেশের সমস্যা নয়, মানুষের অধিকার ও জীবিকারও বিষয়

২ হাজার যাত্রী নিয়ে রাজবাড়ী থেকে ভারত যাচ্ছে বিশেষ ট্রেন

২ হাজার যাত্রী নিয়ে রাজবাড়ী থেকে ভারত যাচ্ছে বিশেষ ট্রেন