রবিবার , ১৪ এপ্রিল ২০২৪ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহী নগরীতে ৩০০ লিটার চোলাইমদ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রতিবেদক
সনি নিউজ
এপ্রিল ১৪, ২০২৪ ১২:৩৭ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহী নগরী’র শাহমখদুম থানার পবা নতুন পাড়া এলাকায় অভিযান চালিয়ে ৩০০ লিটার চোলাইমদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতারকৃত আসামি মো: হামিদুল মন্ডল রাব্বী (২৭) রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার শিরোইল কলোনীর মো: ইউনুছ মন্ডলের ছেলে।

এ তথ্য নিশ্চিৎ করে আরএমপি পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কশিশনার মো: জামিরুল ইসলাম বলেন, গতকাল ১৩ এপ্রিল শনিবার রাত পৌনে ৯ টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন শাহমখদুম থানার পবা নতুন পাড়া এলাকায় শ্রী গণেশ ভূইয়া তপন তার বাড়িতে বিপুল পরিমান চোলাইমদ মজুত রেখে বিক্রি করা হচ্ছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের ঐ টিম রাত ৯ টায় শাহমখদুম থানার পবা নতুন পাড়া এলাকায় শ্রী গণেশ ভূইয়া তপনের বাড়িতে অভিযান চালায়। এসময় মাদক কারবারি হামিদুল মন্ডল রাব্বিকে গ্রেফতার করতে পারলেও অপর আসামি শ্রী গণেশ ভূইয়া কৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামির কাছ থেকে ৩০০ লিটার চোলাইমদ উদ্ধার হয়।

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি জানায়, সে পলাতক আসামি শ্রী গণেশ ভূইয়া তপনের কাছ থেকে চোলাইমদ ক্রয় করছিলো। তারা দীর্ঘদিন যাবৎ চোলাইমদের ব্যবসা করে আসছে। পলাতক আসামি শ্রী গণেশ ভূইয়ার বিরুদ্ধে আরএমপি’র শাহমখদুম থানায় ৬টি মাদক মামলা রয়েছে। তাকে গ্রেফতারের অভিযান অব্যহত আছে।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আরএমপি’র শাহমখদুম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে ।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন