শুক্রবার , ২২ সেপ্টেম্বর ২০২৩ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

খালেদা জিয়াকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর

প্রতিবেদক
সনি নিউজ
সেপ্টেম্বর ২২, ২০২৩ ৭:০৫ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত ও পরামর্শ অনুযায়ী তাকে সিসিইউ থেকে কেবিনে আনা হয়েছে।
এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে সিসিইউতে নেওয়া হয়।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য জানিয়েছেন।

এর আগে শারীরিক অবস্থার অবনতি হলে গত রোববার (১৭ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে তাকে কেবিন থেকে সিসিইউতে নেওয়া হয়েছিল। পর দিন সোমবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে তাকে কেবিন নেওয়া হয়।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত