রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিশেষ মাদকবিরোধী টিম অভিযান পরিচালনা করে ইয়াবা ট্যাবলেট সেবনরত অবস্থায় ১ মাদকসেবী ও অনলাইন জুয়ারি গ্রেপ্তার করেছে। সেইসাথে মাদক বিক্রির নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
আজ ২৪ আগস্ট রাত সোয়া ২টার দিকে আরএমপির বিশেষ মাদকবিরোধী টিম রাজপাড়া থানাধীন ভেড়ীপাড়া মোড় এলাকায় অভিযান পরিচালনা করে রাজপাড়া গ্রামের (ফুড অফিস সংলগ্ন) মোঃ আবুল কালাম আজাদের ছেলে মোঃ নুর ইসলাম (৩৫)-কে গ্রেপ্তার করে। এ সময় তাকে ইয়াবা ট্যাবলেট সেবনরত অবস্থায় আটক করা হয়। তার ব্যবহৃত মোবাইল ফোন তল্লাশি করে ২৬টি জুয়া/বেটিং অ্যাপস পাওয়া যায়। এছাড়া জুয়া খেলার কাজে ব্যবহৃত ১টি মোবাইল ফোন ও নগদ ৩ হাজার টাকা জব্দ করা হয়।
আসামির বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও জুয়া আইনে মামলা রুজু করে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


















