সোমবার , ৯ ফেব্রুয়ারি ২০২৬ | ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

ভোটকেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল নিতে বাধা নেই’

প্রতিবেদক
sonynews
ফেব্রুয়ারি ৯, ২০২৬ ১১:৫৭ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের দিন সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল ফোন নিয়ে ভোটকেন্দ্রে যেতে বাধা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

সোমবার (৯ ফেব্রুয়ারি) আগারগাঁওয়ে নির্বাচন ভবন চত্বরে সাংবাদিকদের জন্য করা বুথ পরিদর্শনকালে তিনি এ তথ্য জানান।

এর আগে রোববার (৮ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত একটি নির্দেশনা সব রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হয়।

ওই নির্দেশনায় বলা হয়, সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং কর্মকর্তা, পুলিশ ইনচার্জ ও ‘নির্বাচন সুরক্ষা ২০২৬’ অ্যাপ ব্যবহারকারী দুজন আনসার সদস্য ছাড়া অন্য কেউ মোবাইল ফোন নিয়ে কেন্দ্রের ৪০০ গজ ব্যাসার্ধের মধ্যে প্রবেশ করতে পারবেন না।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, ভোটের দিন আইনশৃঙ্খলা ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এই নির্দেশনা কার্যকর করতে রিটার্নিং কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

আরেকটি এফ-৩৫ ধ্বংস, ইসরাইলের জন্য অন্ধকার পূর্বাভাস

রাজশাহীতে পুলিশের বিরুদ্ধে আসামির ১ লাখ ১৭ হাজার টাকা গায়েবের অভিযোগ!

‘গঠনমূলক সম্পর্ক নষ্ট করে’ এমন বক্তব্য এড়িয়ে চলার আহ্বান মোদির

সালমানের ‘বডি ডাবল’ সাগর পান্ডে মারা গেছেন

সাংবাদিক রফিকের মায়ের মৃত্যুতে আরইউজে নেতৃবৃন্দের শোক

ট্রাম্পকে ৮ লাখ ২১ হাজার ডলার জরিমানা করলেন লন্ডন হাইকোর্ট

ক্লাসরুম ফাঁকা, কোচিং সেন্টার ভরা: রাজশাহীর শিক্ষাব্যবস্থায় নিয়ন্ত্রণহীন কোচিং সংস্কৃতি

আর্জেন্টিনাকে বিশাল ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার পথে বাংলাদেশ

রাজশাহী নগরীতে ৫০ কেজি গাঁজাসহ ২ জন মাদক পাচারকারী গ্রেফতার

রাজশাহী নগরীতে ভূয়া কাজীর জাল ভলিয়ম জব্দ, জেলা রেজিস্ট্রারের কাছে হস্তান্তর