রবিবার , ২৫ সেপ্টেম্বর ২০২২ | ২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

বিপিএলে দল পেলেন মাশরাফী, পেলেন না সাকিব

প্রতিবেদক
sonynews
সেপ্টেম্বর ২৫, ২০২২ ১:৪৬ অপরাহ্ণ

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পরবর্তী তিন আসরকে সামনে রেখে দল কেনার কথা ছিল সাকিব আল হাসানের। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রকাশিত ফ্র্যাঞ্চাইজির চূড়ান্ত তালিকায় দেখা গেল সাকিবের মোনার্ক মার্ট দল পায়নি। দল পেয়েছেন মাশরাফী বিন মোর্ত্তজা, কয়েক বন্ধু মিলে ফিউচার স্পোর্টসের মালিকানায় দল গঠন করেছেন তিনি।

রোববার (২৫ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে ফ্র্যাঞ্চাইজিগুলোর নাম প্রকাশ করে বিসিবি। বিপিএলের গত আসরে অংশ নিয়েছিল ছয়টি দল। রংপুর থেকে কোনো ফ্র্যাঞ্চাইজিকে ওই আসরে দেখা যায়নি। এবার বসুন্ধরা গ্রুপের মালিকানায় রংপুর দল গঠন করেছে। এ ছাড়াও দল রয়েছে বরিশাল, খুলনা, ঢাকা, সিলেট, চট্টগ্রাম ও কুমিল্লা অঞ্চল থেকে।

‘বরিশাল’ ফরচুন বরিশাল স্পোর্টস লি., ‘খুলনা’ মাইন্ডট্রি লি., ‘ঢাকা’ প্রগতি গ্রিন অটো রাইস মিলস লি., ‘সিলেট’ ফিউচার স্পোর্টস বাংলাদেশ লি., ‘রংপুর’ টগি স্পোর্টস  লি. (বসুন্ধরা গ্রুপ), ‘চট্টগ্রা ‘ ডেলটা স্পোর্টস লি., ‘কুমিল্লা’ কুমিল্লা লিজেন্ডস লিমিটেডের অধীন দল গঠন করেছে।

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেটের সাতটি ফ্র্যাঞ্চাইজি

দল                                   মালিকানা

বরিশাল                            ফরচুন বরিশাল স্পোর্টস লি.

খুলনা                               মাইন্ডট্রি লি.

ঢাকা                                 প্রগতি গ্রিন অটো রাইস মিলস লি.

সিলেট                              ফিউচার স্পোর্টস বাংলাদেশ লি.

রংপুর                               টগি স্পোর্টস  লি. (বসুন্ধরা গ্রুপ)

চট্টগ্রাম                              ডেলটা স্পোর্টস লি.

কুমিল্লা                               কুমিল্লা লিজেন্ডস লি.

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

ছাত্রলীগের সহ-সভাপতিসহ ৮ জনের বিরুদ্ধে গরু ছিনতাইয়ের মামলা

রাজশাহীতে টি-১২ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

রাজশাহীতে ধান কাটতে গিয়ে সাপের কামড়ে শ্রমিকের মৃত্যু

রাজশাহীতে জলবায়ু ধর্মঘট

পারিবারিক বিচ্ছেদের পর মানসিক সংকটে রাজশাহীতে যুবকের মৃত্যু

দুর্নীতির লাগাম একমাত্র বিএনপিই টেনে ধরতে পারে: তারেক রহমান

শেখ হাসিনাকে আউয়াল বলেন, সমস্যা নেই আমি আপনাকে বিজয়ী ঘোষণা করে দেব!

চীনের রাষ্ট্রদূতের সাথে রাসিক মেয়র লিটনের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক

চীনের রাষ্ট্রদূতের সাথে রাসিক মেয়র লিটনের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক

রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত পরিচালনা পর্ষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত

বিএনপিতে শুরু হচ্ছে শুদ্ধি অভিযান: অপরাধের প্রমাণ পেলেই কঠোর ব্যবস্থা