বৃহস্পতিবার , ২৫ জানুয়ারি ২০২৪ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে ছিনতাইকারী সিহাব গ্রেফতার: মোটরসাইকেল জব্দ

প্রতিবেদক
সনি নিউজ
জানুয়ারি ২৫, ২০২৪ ১১:০৬ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহী নগরীতে সিহাব নামের এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে চন্দ্রিমা থানা পুলিশ।

ছিনতাইকারী সিহাব চন্দ্রিমা থানার হাজরাপুকুর পাবনা পাড়ার এলাকার মো: জামালের ছেলে। গতকাল বুধবার (২৪ জানুয়ারি) বিকেল সাড়ে ৫ টায় চন্দ্রিমা থানাধীন ছোটবন গ্রাম রাজ্জাকের মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় ছিনতাই কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করে পুলিশ।

বিষয়টি নিশ্চিৎ করেছেন চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ ওসি মাহবুব আলম। তিনি বলেন,

রাজশাহী জেলার চারঘাট থানার চক পোচর গ্রামের মো: আবু মিল্লাত (৫৪) বর্তমানে রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার পদ্মা আবাসিক হজোর মোড়ে বসবাস করেন। তিনি ও তাঁর স্ত্রী

গত ১৬ জানুয়ারি রাত ১০ টায় মো: আবু মিল্লাত (৫৪) ও তার স্ত্রী ভদ্রা মোড় থেকে পায়ে হেঁটে পদ্মা আবাসিক ২নং রোড দিয়ে বাড়ি ফিরছিলেন। এসময় তাঁরা দি সানরাইজিং স্কুলের সামনে পৌঁছামাত্রই পিছন থেকে মোটরসাইকেল নিয়ে আসা অজ্ঞাতনামা দুই ছিনতাইকারী চলন্ত অবস্থায় তাঁর স্ত্রী’র হাতে থাকা সাইড ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুতগতিতে পালিয়ে যায়। ব্যাগের মধ্যে জাতীয় পরিচয় পত্র ও একটি মোবাইল ফোন ছিল। এ ঘটনায় চন্দ্রিমা থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়।

পরবর্তীতে চন্দ্রিমা থানা পুলিশের একটি টিম আরএমপি’র অপারেশন কন্ট্রোল অ্যান্ড মনিটরিং সেন্টারে সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ দেখে মোটরসাইকেল শনাক্ত করে। সেই সূত্র ধরে গতকাল বুধবার বিকেল সাড়ে ৫ টার দিকে ছোটবন গ্রাম রাজ্জাকের মোড় থেকে আসামি সিহাবকে গ্রেফতার করে।

ওসি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি ছিনতাইয়ের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। ছিনতাইকৃত মালামাল উদ্ধার ও অপর আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে কাউন্সিলরের প্রত্যক্ষ মদদে জমি দখলের অভিযোগ ডাক্তারের বিরুদ্ধে!

রাজশাহীতে অনার্স পড়ুয়া ছাত্রীকে ইভটিজিং: কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার

১৫ অক্টোবর মেয়রের দায়িত্ব নিবেন লিটন

পালিয়েছেন ৯০ মন্ত্রী-এমপি

নগরীতে নামিদামি ব্যান্ডের নকল প্রসাধনী উদ্ধার: গ্রেফতার ২

“রাজশাহীর চারঘাটে ৫৪ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার”

টিটিসি নিয়ে সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসেছেন অভিযুক্তরা

রুয়েটে ২০২২-২০২৩ অর্থবছরের আয়কর রিটার্ন দাখিল বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

রুয়েটে ২০২২-২০২৩ অর্থবছরের আয়কর রিটার্ন দাখিল বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

আড়াই ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি, বিএনপি নেতা চাঁদের

তত্বাবধায়ক ছাড়া নির্বাচন হতে দেওয়া হবে না: মিনু