রবিবার , ২৪ মার্চ ২০২৪ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

আড়াই ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি, বিএনপি নেতা চাঁদের

প্রতিবেদক
সনি নিউজ
মার্চ ২৪, ২০২৪ ৬:৪৬ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: কারাগার থেকে প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজা ও দাফনে অংশ নিয়েছেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ। রোববার (২৪ মার্চ) দুপুর ১টার দিকে রাজশাহীর চারঘাট উপজেলার শলুয়া ইউনিয়নের মাড়িয়ায় নিজ গ্রামে মায়ের জানাজায় অংশ নেন তিনি।

কারাবন্দি আবু সাঈদ চাঁদের মা মোছা. আশরাফুন্নেছা ৯৬ বছর বয়সে বার্ধক্যজনিত কারণে শনিবার (২৩ মার্চ) সন্ধ্যায় ইন্তেকাল করেন। আজ পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

জানা যায়, মায়ের মৃত্যুর পর আজ দুপুর ১২টার দিকে রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মাত্র আড়াই ঘণ্টার জন্য তিনি প্যারোলে মুক্তি পান। এরপর কারাগার থেকে ছুটে যান মায়ের জানাজায়। জানাজায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, বিএনপির কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল, বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন প্রমুখ উপস্থিত ছিলেন।

রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার আব্দুল জলিল জানান, কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আড়াই ঘণ্টার জন্য আবু সাঈদ চাঁদকে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছিল। রোববার দুপুর ১২টায় রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে বেরিয়ে আবার ২টা ১৬ মিনিটে কারাগারে পৌঁছান তিনি।

প্রসঙ্গত, অর্থ আত্মসাৎ ও প্রতারণার এক মামলায় তিন বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ। গত বছরের ২৪ সেপ্টেম্বর রাজশাহীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১-এর বিচারক এই রায় ঘোষণা করেন।

এ ছাড়া গত বছরের ১৯ মে রাজশাহীর পুঠিয়ায় বিএনপির এক জনসভায় বক্তব্যের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি অভিযোগে আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে রাজশাহীসহ দেশের বিভিন্ন জেলায় মোট ২৭টি মামলা হয়।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

রাজশাহীর বাঘায় অস্ত্র ও ৩০০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রতিবেশীর বাগানে ঢুকে আম পাড়ছিলেন, চুরির অভিযোগে বেধড়ক মারে মৃত্যু যুবকের!

প্রকৌশল বিভাগের অগ্রগতি পর্যালোচনা সভায় রাসিক প্রশাসক: দায়িত্ব পালনে অবহেলা নয়

এমপি আয়েনের বিচারের দাবিতে রাস্তায় আ‘লীগ নেতা

রুয়েটে ২০২২-২০২৩ অর্থবছরের আয়কর রিটার্ন দাখিল বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

রুয়েটে ২০২২-২০২৩ অর্থবছরের আয়কর রিটার্ন দাখিল বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

Creating is a privilege but it’s a gift

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জমকালো আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

রাজশাহী নগরীর বাজে কাজলায় ঘরে ঢুকে টাকা চুরি! চিনে ফেলায় যুবককে রড দিয়ে পিটিয়ে জখম

ডেঙ্গু আক্রান্ত হয়ে রাজশাহীতে আরও ২ জনের মৃত্যু