বৃহস্পতিবার , ৩০ জুলাই ২০২৬ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে গুরুতর অসুস্থ প্রবীণ মঞ্জুর আলম, সুস্থতা কামনায় দোয়ার আহ্বান

প্রতিবেদক
sonynews
জুলাই ৩০, ২০২৬ ৭:২০ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহীর শিরোইল কলোনির সুপরিচিত প্রবীণ বাসিন্দা মোহাম্মদ মঞ্জুর আলম গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পরিবারের সদস্য, স্বজন, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসীর মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

মোহাম্মদ মঞ্জুর আলম রাজশাহী মহানগরীর ১৯ নম্বর ওয়ার্ডের শিরোইল কলোনির এক নম্বর গলির বাসিন্দা। তিনি বিএনপির সাবেক নেতা আপেলের বাবা। গত ৫-৬ দিন ধরে তিনি রাজশাহী ডায়াবেটিক হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন।

তার অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার দ্রুত আরোগ্য কামনা করে দোয়া চেয়েছেন রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক ইঞ্জি. মো. আরিফুজ্জামান সোহেল। এছাড়াও বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় বাসিন্দারাও পৃথক পৃথকভাবে তার সুস্থতা কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করেছেন।

দোয়া বার্তাগুলোতে বলা হয়েছে, “মহান আল্লাহ যেন মোহাম্মদ মঞ্জুর আলমকে দ্রুত পরিপূর্ণ সুস্থতা দান করেন, তার সব শারীরিক কষ্ট লাঘব করেন এবং তাকে আবারও পরিবারের মাঝে সুস্থ-স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেন। একই সঙ্গে এই কঠিন সময়ে তার পরিবারের সদস্যদের ধৈর্য, সাহস ও শক্তি দান করুন।”

এদিকে, পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে মোহাম্মদ মঞ্জুর আলমের সুস্থতার জন্য দোয়া কামনা করা হয়েছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত