শুক্রবার , ১৩ ডিসেম্বর ২০২৪ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে বঙ্গবন্ধু কলেজের শিক্ষকসহ গ্রেফতার ৬

প্রতিবেদক
sonynews
ডিসেম্বর ১৩, ২০২৪ ৭:১৩ অপরাহ্ণ

মুরাদ হোসেন: রাজশাহী মহানগরীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ বঙ্গবন্ধু কলেজের শিক্ষকসহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

ওই শিক্ষকের নাম লুৎফর রহমান বাবলু (৫৯) । চন্দ্রিমা থানার শিরইল কলোনী এলাকার মো: নুর উদ্দিন শেখের ছেলে। শাহমখদুম থানা আওয়ামীলীগের সহ-সভাপতি ও বঙ্গবন্ধু কলেজের ইতিহাস বিভাগের শিক্ষক।
বৃহস্পতিবার রাতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিস্ফোরণ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ৩ জন এবং ওয়ারেন্টভূক্ত ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

আজ শুক্রবার বিকেলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ- পুলিশ কমিশনার (এডিসি) সাবিনা ইয়াসমিন একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে বঙ্গবন্ধু কলেজের শিক্ষক প্রফেসর লুৎফর রহমান বাবলুও রয়েছেন।
গ্রেফতার অপর দুইজন হলেন মো: আলী আজম সেন্টু (৫৫) ও মো: নাঈম (৩০)।

সেন্টু রাজশাহী জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক, রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার কলাবাগান এলাকার মৃত আনোয়ারুল ইসলামের ছেলে। মহানগর ছাত্রলীগের কর্মী নাঈম রাজপাড়া থানার দাষপুকুর এলাকার বাবুর ছেলে।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত