• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
Headline
তানোরে বর্গাচাষীকে হাতুড়ি পেটা রাজশাহীর কাটাখালীতে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার এসআই রাজুর বিরুদ্ধে চাঁদা ও গাড়ি আত্মসাতের অভিযোগ ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’: আরএমপির প্রতিবাদ রাজশাহীতে পরিচয়ের জুলাইয়ের আলোচনা ও কবিতা পাঠ কোনো শিক্ষার্থী যাতে মাদকাসক্ত হয়ে না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে: ভূমিমন্ত্রী মিনু ব্যক্তিগত গাড়ি আত্মসাৎ, ফেরত দিতে ৫ লাখ টাকা দাবি—এসআই রাজুর বিরুদ্ধে অভিযোগ কাটাখালি থানার অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার চন্দ্রিমা থানার অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে বিভাগীয় বৃক্ষমেলার উদ্বোধন শুধু বৃক্ষরোপণ করলেই হবেনা, গাছ বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে: ভূমিমন্ত্রী মিনু

রাঙামাটিতে পাহাড়ের উপর থেকে গভীর খাদে পর্যটকবাহী বাস

সনি নিউজ / ৭৯ Time View
Update : শনিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৩

অনলাইন ডেস্কঃ চট্টগ্রাম থেকে রাঙামাটি আসা পর্যটকবাহী একটি বাস আনুমানিক ৪০ ফুট গভীর খাদে পড়ে সাত পর্যটক আহত হয়েছেন। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঝুলন্ত সেতু পর্যটন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

বাসে থাকা যাত্রী নৈয়ব উদ্দিন জানান, পরিবার-পরিজন নিয়ে রাঙামাটি ভ্রমণ শেষে বিকালে চট্টগ্রামে যাওয়ার উদ্দেশ্যে গাড়িতে ওঠেন তিনি। পথে বাসটি ব্যাক গিয়ার দিলে প্রায় ৪০ ফুট খাদে পড়ে যায়। বাসটি ৪০ জন পর্যটক নিয়ে চট্টগ্রামের পূর্ব মাদার বাড়ি রাবেয়া ওয়ার্কসপ থেকে সকালে রাঙামাটি আসে।

রাঙামাটি ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক দিদারুল আলম বলেন, ‘খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে এসে বাসে আটকে পড়া তিন যাত্রীকে উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যাই। তবে আমরা আসার আগে স্থানীয়রা আরও তিন জনকে উদ্ধার করেন।’

রাঙামাটি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. দেবব্রত ভট্টাচার্য জানান, পর্যটকবাসী বাস দুর্ঘটনায় সাত জনকে জরুরি বিভাগে আনা হয়। আসমা আক্তার (৪০) নামে গুরুতর আহত একজনকে চট্টগ্রামে রেফার করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।’

দুর্ঘটনার পর চালক ও হেলপার গাড়ি রেখে পালিয়ে গেছে।

সনি বাংলা ডট কম/ ই আবি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category