শনিবার , ৯ আগস্ট ২০২৫ | ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি জালিয়াতির ঘটনায় মূলহোতা গ্রেপ্তার

প্রতিবেদক
sonynews
আগস্ট ৯, ২০২৫ ৩:২৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগে স্নাতক (সম্মান) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ১ম বর্ষে ভর্তি প্রক্রিয়ার কাগজপত্রে জাল-জালিয়াতির অভিযোগে মূলহোতা রাইসুলকে গ্রেপ্তার করেছে মতিহার থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত মো: রাইসুল ইসলাম রাহি নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানার পুটিমারী গ্রামের নুর মোহাম্মদ রাজ্জাক ওরফে মো: আহাম্মাদ খন্দকারের ছেলে। বর্তমানে সে দিনাজপুর জেলার পার্বতীপুর থানার বাবুপাড়ার বাসিন্দা।

পুলিশ জানায়, মো: আব্দুল্লাহ আল ইমরান ও তার বান্ধবী ২০২৫ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে অকৃতকার্য হয়। পরবর্তীতে তারা ১৭ জুলাই ২০২৫ তারিখে বিশেষ কোটায় ভর্তির লক্ষ্যে ফার্মেসী বিভাগে ভর্তি সংক্রান্ত কাগজপত্র জমা দেয়। ফার্মেসী বিভাগের ভারপ্রাপ্ত সভাপতি কাগজপত্রের স্বাক্ষর জাল সন্দেহ হলে ইমরানকে ২০ জুলাই ২০২৫ পুনরায় আসতে বলেন। সে সময়ে ফার্মেসী বিভাগের সভাপতি প্রফেসর ড. মোসা: শাহনাজ পারভীন ছুটিতে ছিলেন।

ইমরান একাই ২০ জুলাই না এসে ২৭ জুলাই ভর্তি সংক্রান্ত কাগজপত্র ফার্মেসী বিভাগের সভাপতি প্রফেসর ড. মোসা: শাহনাজ পারভীনের কাছে উপস্থাপন করে। কাগজপত্র যাচাই করে তা জাল প্রমাণিত হলে প্রফেসর ড. মোসা: শাহনাজ পারভীন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মো: মাহবুবর রহমানকে অবগত করেন এবং প্রক্টর মতিহার থানায়
সোপর্দ করে। পরবর্তীতে প্রক্টর প্রফেসর ড. মো: মাহবুবর রহমান মতিহার থানায় জালিয়াতির অভিযোগ দাখিল করলে একটি নিয়মিত জালিয়াতি মামলা রুজু হয়।

মামলা রুজুর পরে মতিহার থানা পুলিশের জিজ্ঞাসাবাদে ইমরান জানায়, টাকার বিনিময়ে রাইসুল ইসলাম তাকে ভর্তি করিয়ে দেওয়ার উদ্দেশ্যে জাল কাগজপত্র সরবরাহ করেছে। এই ঘটনায় পলাতক আসামি রাইসুলের বিরুদ্ধে গ্রেপ্তার অভিযান অব্যাহত রাখে মতিহার থানা পুলিশ।

পরবর্তীতে মতিহার থানার এসআই মো: জাকারিয়া মাসুদ ও তার টিম গোপন সংবাদের ভিত্তিতে ৮ আগস্ট ২০২৫ তারিখ সোয়া ২টায় রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানার সহায়তায় দর্শনার মোড় এলাকা থেকে পলাতক আসামি রাইসুল ইসলামকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মতিহার থানায় জালিয়াতি মামলা রুজু করা হয়েছে এবং বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

সাংবাদিকতা পেশাকে বেছে নিতে চান পরীমনি

যশোর সীমান্তে ৮ কোটি টাকার ৩৬ টি স্বর্নবারসহ ৩ পাচারকারি আটক

কানাডাকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে যা বললেন প্রধান উপদেষ্টা

রুয়েটে ‘কোঅর্ডিনেশন মিটিং ফর সাপোর্ট সার্ভিস’ বিষয়ক সভা অনুষ্ঠিত

কূটনীতির পর্দার আড়ালে মার্কিন মধ্যস্থতা যেভাবে যুদ্ধ ঠেকালো

অডিও রেকর্ড ফাঁশ ! শিক্ষা বোর্ড কর্মকর্তাকে হত্যা-চাকরিচ্যুতির হুমকি 

টিকেট ছাড়া ট্রেন যাত্রা চিত্রার, অতঃপর সফটওয়্যার কোম্পানি প্রতিষ্ঠাতার স্ত্রী!

টিকেট ছাড়া ট্রেন যাত্রা ‘চিত্রার‘ অতঃপর সফটওয়্যার কোম্পানি প্রতিষ্ঠাতার স্ত্রী!

রুয়েট শিক্ষক সমিতির নির্বাচন গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী শিক্ষক সমাজ মনোনীত প্যানেল এগিয়ে

ছেলের পর বাবা ধর্ষণ করেন কিশোরীকে, মামলার পর ছেলে গ্রেপ্তার

সমন্বয়কসহ ১৪ জন আটক, ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর-লুটপাটের অভিযোগ