রবিবার , ২৯ অক্টোবর ২০২৩ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

গোদাগাড়ীতে ১০০ বোতল ফেন্সিডিল-সহ গ্রেফতার ১

প্রতিবেদক
সনি নিউজ
অক্টোবর ২৯, ২০২৩ ১০:৩৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহীর গোদাগাড়ীতে ১০০ বোতল ফেন্সিডিল সহ আব্দুল হালিম (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আটককৃত আসামি গোদাগাড়ী থানার চর কানাপাড়া গ্রামের মোঃ আবুল কালামের ছেলে।
গতকাল রোববার (২৮ অক্টোবর) রাত ১১টায় গোদাগাড়ী থানাধীন ভাটোপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
এসময় তার কাছ থেকে ১০০ বোতল ফেন্সিডিল জব্দ করে ডিবি পুলিশ।

এ তথ্য নিশ্চিত করেছেন রাজশাহী জেলার অতিরিক্ত পুলিশ সুপার
(ডিএসবি) মোঃ রফিকুল আলম।
তিনি জানান, জেলা ডিবি’র এসআই (নিরস্ত্র) মো: নাসিম উদ্দিন ও সঙ্গীয় ফোর্স-সহ গোদাগাড়ী বাইপাস মোড় এলাকায় ডিউটি করছিল। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন ভাটোপাড়া ফুলতলা ঘাটের ফাঁকা জায়গায় দুইজন মাদকব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল বিক্রি করছে। পরবর্তীতে ওই স্থানে অভিযান পরিচালনা করে। এতে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করে। পরে আব্দুল হালিমের হাতে থাকা একটি প্লাস্টিকের বস্তার ভিতর ১০০ বোতল ফেন্সিডিলসহ তাকে গ্রেফতার করে এবং তার সাথে থাকা ইদিল (৩৫) নামের ওপর একজন মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। সে গোদাগাড়ী থানার চর হনুমন্তনগর গ্রামের মৃত: সাজ্জাদ আলীর ছেলে। এ ঘটনায় গ্রেফতারকৃত আব্দুল হালিম এবং পলাতক আসামি মো: ইদিলের বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু হয়েছে।
সনি বাংলা ডট কম/ই আবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত