রবিবার , ১৬ মার্চ ২০২৫ | ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীর নিউমার্কেট কাঁচা বাজারে আগুন

প্রতিবেদক
sonynews
মার্চ ১৬, ২০২৫ ৩:২৫ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহীর নিউমার্কেটে আগুন লেগেছে। শনিবার (১৫ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে নগরীর ষষ্ঠীতলা এলাকার এ মার্কেটের পেছনের অংশে আগুন লাগে।পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাতটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে। আগুনে ১১-১২টি দোকান পুড়ে গেছে। এ ঘটনায় দেলোয়ার হোসেন নামে রাজশাহী ফায়ার সার্ভিসের এক ফায়ার ফাইটার আহত হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক দিদারুল আলম।

তিনি বলেন, রাত সাড়ে ১২টার দিকে মার্কেটের পেছনের অংশে কাঁচা বাজারে আগুন লেগেছে। পৌনে ১টা থেকে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করে। রাত ১টা ৩০ মিনিটে নিয়ন্ত্রণে আসে। আগুন নেভাতে গিয়ে অতিরিক্ত ধোঁয়ায় ফায়ার ফাইটার দেলোয়ার হোসেন আহত হয়েছেন। তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর কেউ হতাহত হয়নি।

দিদারুল আলম বলেন, মার্কেটের ভেতরের অংশের কোনও দোকানের ক্ষতি হয়নি। পেছনের অংশে ১১-১২টি সবজি ও মুদি দোকান পুড়েছে। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করছি।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

আওয়ামী ফ্যাসিবাদী পুনর্বাসিত কমিটি বাতিল চেয়ে সোনালী ব্যাংক সিবিএ’র সংবাদ সম্মেলন

নগরীর পেয়াজির মোড় থেকে ৩কেজি গাজা উদ্ধার, গ্রেফতার ১

গণতান্ত্রিক আন্দোলনের অগ্রনায়ক মামুনুর রশীদের জন্মদিনে নেসকোর শ্রদ্ধা ও শুভেচ্ছা

অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক রেখে পথ চলতে চায় বিএনপি

কারুশ্রী জুয়েলার্সে চুরি: ৭ চোর ও চোরাই স্বর্ণ কেনার অভিযোগে ব্যবসায়ী গ্রেপ্তার

টাঙ্গাইলে খোলস পাল্টে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আ.লীগের ৩ নেতা

রাজশাহীতে সোনার বারসহ চোরাকারবারি গ্রেপ্তার

এক সময় ভাত খুঁজতো ক্যান্টিনে, এখন হাঁস খোঁজে ওয়েস্টিনে: আন্দালিব রহমান পার্থ

৪০০ বছর ধরে চাপ জমে আছে এক ফল্টে, তীব্র ঝুঁকিতে যে দুই জেলা

রাকাবে বদলি নীতিমালা লঙ্ঘনের অভিযোগ, একই স্টেশনে ঘুরিয়ে পদায়ন, সুবিধাভোগীদের রক্ষা—ভারপ্রাপ্ত এমডির বিরুদ্ধে নতুন বিতর্ক