মঙ্গলবার , ২৮ জুলাই ২০২৬ | ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬: ক্রিকেটে রাজশাহীর বালক দল চ্যাম্পিয়ন, ফুটবলে বালিকা দল রানারআপ

প্রতিবেদক
sonynews
জুলাই ২৮, ২০২৬ ৮:৫৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তর আয়োজিত দেশব্যাপী প্রতিভা অন্বেষণ কর্মসূচি ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় উজ্জ্বল সাফল্য অর্জন করেছে রাজশাহী বিভাগ। ক্রিকেটে রাজশাহীর বালক দল জাতীয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। অন্যদিকে, ফুটবলে রাজশাহী বিভাগের বালিকা দল রানারআপ হয়েছে।

জাতীয় পর্যায়ের বিভিন্ন ইভেন্ট রাজধানীর বিভিন্ন ভেন্যুতে অনুষ্ঠিত হয়। এর মধ্যে ক্রিকেট প্রতিযোগিতা মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এবং ফুটবল প্রতিযোগিতা ঢাকার বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।

গত ২৮ জুলাই অনুষ্ঠিত সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পদক তুলে দেন এবং ভবিষ্যতে দেশের ক্রীড়াঙ্গনে আরও সাফল্য অর্জনের আহ্বান জানান।

রাজশাহী বিভাগের এ সাফল্যের পেছনে খেলোয়াড়, কোচ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সম্মিলিত প্রচেষ্টার প্রশংসা করছেন ক্রীড়াসংশ্লিষ্টরা। জাতীয় পর্যায়ে এমন অর্জন ভবিষ্যতে রাজশাহীর ক্রীড়াবিদদের আরও অনুপ্রাণিত করবে বলে তারা আশা প্রকাশ করেন।

এদিকে, আরিফুজ্জামান সোহেল, যিনি আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ, রাজশাহী মহানগরের সদস্য সচিব, তিনি নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-এর রাজশাহী বিভাগের বালিকা ফুটবল দলের টিম ম্যানেজার হিসেবে পুরো প্রতিযোগিতায় দায়িত্ব পালন করেন। দলের সাফল্যে তিনি খেলোয়াড়, কোচ ও সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়ে বলেন, এই অর্জন রাজশাহীর ক্রীড়াঙ্গনের জন্য একটি গর্বের অধ্যায় এবং ভবিষ্যতে জাতীয় দলে আরও বেশি খেলোয়াড় তুলে আনতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

দেশব্যাপী শিশু-কিশোরদের মধ্যে ক্রীড়া প্রতিভা বিকাশ এবং ভবিষ্যতের জাতীয় ও আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি করতেই ক্রীড়া পরিদপ্তরের এ আয়োজন ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

দুর্গাপুরে নাশকতার মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান রিয়াজুল গ্রেপ্তার

চারঘাটে ভগিনীপতির ছুরিকাঘাতে প্রাণ গেল শ্যালকের, আহত ১৫

রাসিক মেয়রের সাথে দুর্গাপুর পৌরসভার নবনির্বাচিত মেয়রের সৌজন্য সাক্ষাৎ

রাসিক মেয়রের সাথে দুর্গাপুর পৌরসভার নবনির্বাচিত মেয়রের সৌজন্য সাক্ষাৎ

নজরুলের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত ওসমান হাদি

রাজশাহী নগরীতে মাদক সহ গ্রেপ্তার ২

রাজশাহী নগরীতে কথিত ঈসা নবী’ পরিচয়দানকারী গ্রেপ্তার

রাজশাহী নগরীতে কথিত ঈসা নবী’ পরিচয়দানকারী গ্রেপ্তার

রাসিক মেয়রের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন যুবলীগ নেতা নাহিদ আক্তারসন অন্যান্য নেতৃবৃন্দ

রাজশাহীতে অননুমোদিত গার্মেণ্ট কারখানার সন্ধান, নেই ট্রেড লাইসেন্স

পুঠিয়ার বানেশ্বরে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন

রাজশাহীতে সুবিধাবঞ্চিত স্কুল ছাত্রীদের মাঝে মিডল্যান্ড ব্যাংকের বাইসাইকেল বিতরণ