Monday , 13 May 2024 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

র‍্যাবের অভিযানে রাজশাহীতে ২১ চাঁদাবাজ গ্রেফতার

প্রতিবেদক
সনি নিউজ
May 13, 2024 6:16 am

ইফতেখার আলম বিশাল: রাজশাহীর তিনটি উপজেলায় বিভিন্ন পরিবহন থেকে চাঁদা তোলার সময় ২১ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। রোববার (১২ মে) দুপুরে বাগমারা, দুর্গাপুর ও পুঠিয়া উপজেলা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে চাঁদা তোলার রশিদও জব্দ করা র‍্যাব।

সোমবার (১৩ মে) সকালে র‌্যাব-৫ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, বাগমারার দুলাল মন্ডল (৪৫), নাঈম শাহ (৩১), তোফাজ্জল খাঁ (৪০), আলমগীর (৩৬), মিঠু শেখ (২৭), আসাদ হাসান (৩৪), বাবু (৪৪), সজিব ইসলাম (২১), আমিরুল হক (৩৩)। পুঠিয়ার আলামিন (২১), বিলাস উদ্দিন (২০), নাহিদুল ইসলাম (২০), খলিলুর রহমান ওরফে সুজন (৫৭), ওয়াহাব আলী (৩২)। দুর্গাপুরের হিরু চন্দ্র পাল (৬০), আবদুল মজিদ (৬৫), মালেক উদ্দিন (৩২), মহসিন আলী (৪২), আাবু জাফর (৪২), খোকন (২৫)। এছাড়াও পবার আবু হেনা বাদলকে (৪৩) গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতদের কাছ থেকে চাঁদা আদায় রশিদ বই ৮টি, টালী খাতা ২টি, আদায়কৃত নগদ ৬ হাজার ১১৯ টাকা উদ্ধার করেছে র‌্যাব। আসামীদের বিরুদ্ধে বাগমারা, দুর্গাপুর ও পুঠিয়া থানায় চাঁদাবাজি মামলা করা হয়েছে।

রাজশাহী ১৩/০৫/২৪

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

এমপির বাড়িতে টাকার সিন্দুক, দুদকে আইনজীবীর অভিযোগ

আরএমপির অভিযানে গ্রেপ্তার ১৯ জন

বিএমডিএ’র টেন্ডারে স্বজনপ্রীতির অভিযোগ: তদন্ত ও পুনঃটেন্ডারের দাবি ঠিকাদারদের

রাজশাহীতে টাকা আত্মসাতের মামলায় শ্রমিক ইউনিয়ন সভাপতির ৬ মাসের জেল

জ্বালানি সংকটের শঙ্কার মধ্যেও নেসকোর সরকারি গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহার—নেটিজেনদের সমালোচনা

চুরি-ছিনতাই হওয়া শতাধিক মোবাইল উদ্ধার করল আরএমপি

চুরি-ছিনতাই হওয়া শতাধিক মোবাইল উদ্ধার করল আরএমপি

মান্দায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান

রাজশাহীতে একাদশ শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে কোচিং পরিচালক গ্রেপ্তার

রুয়েটে কিউএস র‍্যাকিংয়ে অগ্রগতির বিষয়ে সমন্বয়ক সভা অনুষ্ঠিত

সহকারী জেলা জজের বিরুদ্ধে প্রেমের ফাঁদে ফেলে ধ র্ষ ণের অভিযোগ!