শুক্রবার , ১৭ নভেম্বর ২০২৩ | ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

এমপির বাড়িতে টাকার সিন্দুক, দুদকে আইনজীবীর অভিযোগ

প্রতিবেদক
সনি নিউজ
নভেম্বর ১৭, ২০২৩ ৮:৩২ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহীতে এমপি মুনসুর রহমানের বিরুদ্ধে কয়েক কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে। স্কুল-কলেজ মাদ্রাসায় নিয়োগ, টিআর-কাবিখাসহ বিভিন্ন প্রকল্পে অনিয়মের মাধ্যমে লাখ লাখ টাকা বাগিয়ে নিয়েছেন। আর সেই টাকা রাখতে এমপি মুনসুর রহমান বাড়িতে একটি টাকার বাঙ্কার গড়ে তুলেছেন।

দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ে লিখিত অভিযোগে উল্লেখ করেছেন জেলার পুঠিয়া উপজেলার বাসিন্দা এক আইনজীবি। তাঁর নাম কবিরুল ইসলাম সূর্য। তিনি রাজশাহী বারের আইনজীবি। দুর্নীতি দমন কমিশন তার ওই অভিযোগের কপিটি গ্রহণও করেছেন।

দুদকে করা ওই অভিযোগে উল্লেখ করা হয়, রাজশাহী-৫ আসনের এমপি মুনসুর রহমান বিগত পাঁচ বছরে এলাকার উন্নয়নের নামে কোটি কোটি টাকার কমিশন বাণিজ্য করেছেন। ওএমএস, সার ডিলার নিয়োগ, কাবিখা-কাবিটার টাকা কমিশন নিয়েছেন। স্কুল-কলেজ ও মাদরাসায় নিয়োগ বাণিজ্য, এমপিও করে দেওয়ার নামে অর্থ বাণিজ্য, টেন্ডার বাণিজ্য ও খাস পুকুরের লিজ দেয়াসহ নানা অনিয়ম-দুর্নীতি করে কোটি কোটি টাকার বরপূত্র হয়েছেন। সেই টাকা রাখতে বাড়িতে অবৈধ টাকার বাঙ্কার (সিন্দুক) গড়ে তুলেছেন। আসন্ন সংসদ নির্বাচনে ব্যয় করার উদ্দেশ্যে গোপনে নিজ বাড়ির উত্তর-দক্ষিণ ওয়ালের গোপন সুড়ঙ্গে গুপ্ত সিন্দুকের অন্দর মহলের টেরা কোঠায় গচ্ছিত রাখা হয়েছে ওই টাকা।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, পুঠিয়ার চন্দনমাড়িয়া দাখিল মাদরাসা হতে এমপিও করে দেয়ার নামে ২০ লাখ, সাধনপুর উচ্চ বিদ্যালয় এ্যান্ড কলেজ এমপিও করার নামে ২০ লাখ, সাধনপুর পঙ্গু শিশু নিকেতন ডিগ্রী কলেজ এমপিও’র নামে ১২ লাখ টাকা নিয়েছেন এমপি মুনসুর। এছাড়াও সাধনপুর পঙ্গু শিশু নিকেতন ডিগ্রী কলেজে ৪টি পদে নিয়োগ দিয়ে ৪৮ লাখ টাকা, সাধনপুর পঙ্গু ও শিশু নিকেতন হাইস্কুল হতে ৪টি পড়ে নিয়োগে ৩২ লাখ টাকা, অমৃতপাড়া দাখিল মাদরাসা ৩টি পদে নিয়োগ দিয়ে ২৪ লাখ টাকা, সাতবাড়িয়া দাখিল মাদরাসায় ৩টি পদেই নিয়োগ দিয়ে ২০ লাখ টাকা, সাতবাড়িয়া হাইস্কুলে ৩টি পদে নিয়োগ দিয়ে ২১ লাখ টাকা, পচামাড়িয়া ডিগ্রী কলেজে ৪টি পদে নিয়োগে ২২ লাখ টাকা, পচামাড়িয়া হাইস্কুলে ৪টিতে নিয়োগে ৪৮ লাখ টাকা, তেঁতুলিয়া হাইস্কুলে ৩টি পদে নিয়োগে ২০ লাখ টাকা নিয়েনে এমপি মুনসুর রহমান।

এছাড়াও পুঠিয়া ও দুর্গাপুরে প্রতিটি টিআর, কাবিটা-কাবিখা প্রকল্প থেকে শতকরা ৩০ ভাগ কমিশন আদায় করেছেন তিনি। অগ্রিম অর্থ নিয়ে নিয়ে প্রকল্প বরাদ্দ দেন। সরকারি বরাদ্দ থেকে বিভিন্ন প্রতিষ্ঠানে সাব মার্সেবল পানির পাম্পের জন্য ১০-১৫ হাজার টাকা করে নিয়েছেন। খাস পুকুর অবৈধভাবে লিজ দিয়ে ইচ্ছেমতো অর্থ আদায় করেছেন এমপি।

এমপি অর্থ আত্মসাৎ করেই থেমে থাকেননি। তিনি স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীদের নামে মামলা হামলাসহ নানভাবে হয়রানি করেছেন। কখনো কখনো নিজেই বাদী হয়ে মামলা করেছেন নেতাকর্মীদের নামে।

এসব বিষয়ে জানতে চাইলে এমপি মুনসুর রহমান বলেন, ‘আগামীতে নির্বাচন। তাই দলের মধ্যে ঘাঁপটি মেরে থাকা কিছু কুচক্রি মহল এসব অভিযোগ করেছে বলে আমি জেনেছি। আদৌ এসব অভিযোগের কোনো ভিত্তি নাই। আমার বাড়িতে কোনো টাকা রাখার সিন্দুক বা বাঙ্কার নাই। আমি প্রকল্পের নামে টাকাও লুটপাট করিনি।’

এমপি বলেন, ‘যেসব প্রতিষ্ঠানে নিয়োগ হয়েছে, স্বচ্ছতার ভিত্তিতেই হয়েছে। কোথাও কোনো হস্তক্ষেপ করিনি। কোনো অর্থ লেনদেন হয়েছে বলে আমার জানা নাই।
সনি বাংলা ডট কম/ই আবি

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

ইউরেনিয়াম ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির ন্যায্যতা দিয়েছে এই হামলা: ইরান

রাজশাহীকে শিল্পসমৃদ্ধ কর্মসংস্থান নগরীতে রূপান্তরের প্রতিশ্রুতি ডা. জাহাঙ্গীরের

থাকেন ৩০০ কিঃমিঃ দুরে তবুও মিথ্যা মামলার আসামি হলেন দিন মজুর!

রাজশাহীর সড়কে ‘সবুজ ফাঁদ’! শুকনো পাতার আঘাতে রিকশা উল্টে নারী আহত, জননিরাপত্তা নিয়ে প্রশ্ন

নাটোরে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষ, নিহত ২

নাটোরে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষ, নিহত ২

সবুজ কারখানায় এখনো শীর্ষে বাংলাদেশ, নতুন যোগ হলো তিনটি

একাধিক পরিবর্তন নিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে নামছে বাংলাদেশ

রাজশাহী-৪ আসনে প্রথমবার জামায়াতের জয়

ফেব্রুয়ারির আগেই হাসিনার বিরুদ্ধে বহু মামলা নিষ্পত্তির প্রত্যাশা

হাসিনার মতো ‘বিশ্বস্ত মিত্র’কে হারানোর ঝুঁকি নেবে না ভারত