শনিবার , ২৪ সেপ্টেম্বর ২০২২ | ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

বান্দরবানে ট্রফি ভাঙলেন ইউএনও : ভিডিও ভাইরাল

প্রতিবেদক
সনি নিউজ
সেপ্টেম্বর ২৪, ২০২২ ১০:৩৬ পূর্বাহ্ণ
বান্দরবানে ট্রফি ভাঙলেন ইউএনও : ভিডিও ভাইরাল

ডেস্ক রিপোর্ট: বান্দরবানে একটি ফুটবল খেলা শেষে আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহরুবা ইসলামের পুরস্কারের ট্রফি ভাঙার ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ঘটনাটি নিয়ে এলাকায় এখন উত্তেজনা বিরাজ করছে।

শুক্রবার সন্ধ্যায় উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের রেপারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ওই মাঠে আবাসিক স্বাধীন যুব সমাজের উদ্যোগে জুনিয়র একাদশ বনাম রেপারপাড়া বাজার একাদশ ফুটবল টিমের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদমের ইউএনও মেহরুবা ইসলাম। খেলার সমাপনী বক্তব্যের সময় হঠাৎ ক্ষিপ্ত হয়ে উপস্থিত জনগণের সামনে ট্রফি ভেঙে ফেলেন তিনি। এ ঘটনাটির ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে এটি নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি জানিয়েছেন, ঘটনাটি দুঃখজনক এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, খেলা শেষে ফলাফল নিয়ে বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়রা ক্ষুব্ধ হয়ে উঠলে তাদের কথার প্রেক্ষিতেই এগুলো ভেঙে ফেলেন তিনি।

এদিকে দেশে যখন সাফ ফুটবল বিজয়ীদের নিয়ে উল্লাস চলছে ঠিক এ সময়ে সরকারের একজন কর্মকর্তার এ ধরনের ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমসহ এলাকায় ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

আলীকদম উপজেলা চেয়ারম্যান মো: আবুল কালাম ইউএনওর অপসারণ দাবি করেছেন।

স্থানীয়রা জানান, খেলা শেষে মাঠে ইউএনও যখন ট্রফি বিতরণের জন্য বক্তব্য রাখছিলেন তখন খেলোয়াড়রা ফলাফল নিয়ে হট্টগোল শুরু করে। এ সময় বক্তব্য দিতে গিয়ে ইউএনও অতিথি ও খেলোয়াড়দের সামনে ট্রফিগুলো ভেঙে ছুড়ে মারেন।

সনি বাংলা ডট কম/-

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

ছিনতাইয়ের সময় হাতেনাতে ৬ নারী আটক

রাজশাহীতে সাংবাদিকের ওপর হামলা, থানায় অভিযোগ

রাজশাহীতে র‍্যাব-৫ এর অভিযানে বিদেশি পিস্তলসহ গুলি উদ্ধার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা মাসুদ হত্যায় মামলা

The French lettering company Letraset manufactured a set

বস্তির ভবিষ্যৎ রক্ষায় যুবদের প্রতিবাদ, মাদক ব্যবসার বিরুদ্ধে কঠোর বার্তা”

রেল কলোনির পুকুর থেকে উদ্ধার মৃত ব্যক্তির স্বজনদের সন্ধান চায় পুলিশ

নগরীতে ছিনতাইকারীদের খপ্পরে পড়ে মৃত্যুর হাত থেকে ফিরে এলেন পুলিশ সদস্য!, গ্রেপ্তার ৪

রাজশাহীতে গাছ কাটার সময় বজ্রাঘাতে প্রাণ গেল আবুল কালামের, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আরেক কৃষক

চালের দাম নিয়ে যত ‘চালাকি’