বুধবার , ৮ জুলাই ২০২৬ | ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

চন্দ্রিমা থানা এলাকায় ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার

প্রতিবেদক
sonynews
জুলাই ৮, ২০২৬ ১২:০৬ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহী নগরীতে চন্দ্রিমা থানা পুলিশ অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

গত ০৭ জুলাই রাত ১১ টার দিকে মহানগরীর চন্দ্রিমা থানা পুলিশ হাজরাপুকুর ডাবতলা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

রাজশাহী জেলার পুঠিয়া থানার নিমতলা (কানাইপাড়া) গ্রামের মৃত জিয়াউর রহমানের ছেলে মো: সাগর (৩৫)। বর্তমানে চন্দ্রিমা থানার হাজরাপুকুর ডাবতলা এলাকায় বসবাস করে।

উল্লেখ্য, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে  চন্দ্রিমা থানায় ১টি মাদক মামলা চলমান রয়েছে।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চন্দ্রিমা থানায় একটি মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - আইন