সোমবার , ১২ জুন ২০২৩ | ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

তিন দিনের সফরে সুইজারল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রতিবেদক
সনি নিউজ
জুন ১২, ২০২৩ ৭:৩৯ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: তিন দিনের সরকারি সফরে সুইজারল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওয়ার্ল্ড ফর ওয়ার্ক সামিট: সোশ্যাল জাস্টিস ফর অল’ শীর্ষক সম্মেলনে যোগদান উপলক্ষে প্রধানমন্ত্রীর এ সফর।

মঙ্গলবার (১৩ জুন) সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২০৭ ফ্লাইটে ঢাকা থেকে জেনেভার উদ্দেশে রওনা হবেন তিনি। স্থানীয় সময় বিকেল ৫টায় জেনেভা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রী তার সফরকালীন আবাসস্থলে যাবেন।

সফরে প্রধানমন্ত্রী ‘ওয়ার্ল্ড ফর ওয়ার্ক সামিট: সোশ্যাল জাস্টিস ফর অল’ শীর্ষক সম্মেলনে যোগদানের পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা প্রধানদের সঙ্গে বৈঠক করবেন।

সফরকালে প্রধানমন্ত্রী সুইস কনফেডারেশনের প্রেসিডেন্ট অ্যালেইন বারসেট, মাল্টার প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বেলা, সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট মাতামেলা সাইরিল রামাফোসার সঙ্গে বৈঠক করবেন।

এছাড়া জেনেভা সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জাতিসংঘের শরণার্থী বিষয়ক কমিশনার ফিলিপো গ্র্যান্ডি, প্রিন্স রহিম আগা খান, আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মহাপরিচালক গিলবার্ট এফ হাউংবো, বিশ্ব অর্থনৈতিক ফোরামের প্রতিষ্ঠাতা এবং নির্বাহী চেয়ারম্যান প্রফেসর ক্লাউস সোয়াব, বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক এনগোজি ওকোনজো-ইওয়েলার সঙ্গেও বৈঠক করবেন।

সফরের দ্বিতীয় দিন বুধবার (১৪ জুন) প্রধানমন্ত্রী ‘ওয়ার্ল্ড ফর ওয়ার্ক সামিট ২০২৩’র প্লেনারি সেশনে অংশগ্রহণ করবেন।

সফরের তৃতীয় দিন সকালে প্রধানমন্ত্রী বিশ্ব অর্থনৈতিক ফোরাম আয়োজিত ‘নিউ ইকোনোমি অ্যান্ড সোসাইটি ইন স্মার্ট বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।

বিকেলে সুইজারল্যান্ডে বসবাসরত প্রবাসী বাংলাদেশি কমিউনিটি আয়োজিত নাগরিক সংবর্ধনায় যোগ দেবেন।

সুইজারল্যান্ড সফর শেষে শুক্রবার (১৬ জুন) স্থানীয় সময় সকাল ১১টার দিকে জেনেভা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন তিনি। দেশে পৌঁছাবেন শুক্রবার দিনগত রাত দেড়টার দিকে।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

মানুষকে না খাইয়ে মারার ষড়যন্ত্র হবে: শামীম ওসমান

রাজশাহীতে ফেসবুকে শিক্ষিকার সঙ্গে পরিচয়, ১৮ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ

পঞ্চগড়ে নৌকাডুবিতে ২৪ জনের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

মোবাইলে একাধিক নারীর গোপন ভিডিও, ব্ল্যাকমেইলের অভিযোগ

নগদ দুই লাখ টাকার বেশি ব্যাংক থেকে তোলা যাবে না

শান্তিপূর্ণ দুর্গোৎসব নিশ্চিত করতে রাজশাহীতে প্রশাসনের কঠোর নজরদারি

রাবি ছাত্রদলের উদ্যোগে ‘রক্তাক্ত জুলাই: স্মরণ ও প্রত্যয়’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

শিক্ষার্থীদের ওপর হামলা, ক্লাশ পরীক্ষা বর্জন করে রুয়েট শিক্ষার্থীদের সড়ক অবরোধ

রুয়েটে প্রো-ভিসি পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. আখতার হোসেন

সাংবাদিক আনিসের ওপর হামলার প্রতিবাদ আরইউজে নেতৃবৃন্দের