মঙ্গলবার , ৭ নভেম্বর ২০২৩ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

শিরোইল কলোনিতে কাউন্সিলর কাপ ক্রিকেট টুর্নামেন্ট শুরু

প্রতিবেদক
সনি নিউজ
নভেম্বর ৭, ২০২৩ ৪:৫২ অপরাহ্ণ

ইফতেখার আলম বিশালঃ শহীদ আমজাদ স্মৃতি সংঘের আয়োজনে রাজশাহী ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর কাপ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে।

মঙ্গলবার রাত ৮টায় শিরোইল কলোনি বিশ্ব গোডাউনে টুর্নামেন্টের উদ্বোধন করেন দি মুসলিম গ্রুপ ও রাঙাপড়ি ডেভেলপমেন্ট লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ মাসুম সরকার।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের ১৯,২০ ও ২১ নং ওয়ার্ড কাউন্সিলর সুলতানা আহম্মেদ সাগরিকা, রাজশাহী মহানগর জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ আকতার আলী, বিশিষ্ট ব্যবসায়ী রজব আলী বাবু, রূপরেখা কিশোর মেলার সভাপতি মোঃ ইব্রাহিম হায়দার ও বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগের নেতা মোঃ জয়েদ হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এসময় আরও উপস্থিত ছিলেন, কাউন্সিলর কাপ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজক, নজরুল ইসলাম নজু, ইফতেখার আলম বিশাল, জীবন, হারুন, বিপ্লব, রিংকু, আলামিন ও বাদল ।

উদ্ধোধনী ম্যাচে অংশ গ্রহণ করে, শিরোইল কলোনি ২ নং গলি ও অতিথি আপ্যায়ন। অতিথি আপ্যায়ন টর্চে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়।
এ ক্রিকেট টুর্নামেন্ট চলবে আগামী ২২ নভেম্বর পর্যন্ত। আট ওভার ও নক আউটের খেলায় মোট ৬৪ টি দল অংশগ্রহণ করছে।
সনি বাংলা ডট কম/ই আবি

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত