শুক্রবার , ১৯ ডিসেম্বর ২০২৫ | ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদি’র মর্মান্তিক মৃত্যুতে রুয়েট উপাচার্যের গভীর শোক প্রকাশ

প্রতিবেদক
sonynews
ডিসেম্বর ১৯, ২০২৫ ৯:০৮ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার: আধিপত্যবাদ ও ফ্যাসিবাদবিরোধী বিপ্লবী ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তাঁর এই মর্মান্তিক মৃত্যুতে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) পরিবারের পক্ষ থেকে উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। তিনি শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান ও মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর সহযোদ্ধা ও সহকর্মীদের প্রতি সংহতি প্রকাশ করেছেন।

এক শোক বার্তায় রুয়েট উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক বলেন, “শরিফ ওসমান হাদির সংগ্রাম ও আদর্শ আমাদের স্মরণ করিয়ে দেয়—ভয় নয়, ন্যায়ই শেষ পর্যন্ত বিজয়ী হয়। তাঁর আত্মত্যাগ ন্যায়ভিত্তিক সমাজ গঠনের সংগ্রামকে আরও দৃঢ় করবে।”

উপাচার্য আরও বলেন, “গুলিবিদ্ধ হয়ে দীর্ঘ চিকিৎসার পর সিঙ্গাপুরে তাঁর মৃত্যু দেশবাসীর জন্য এক অপূরণীয় ক্ষতি। শরিফ ওসমান হাদি ছিলেন অন্যায়, আধিপত্যবাদ ও ফ্যাসিবাদী প্রবণতার বিরুদ্ধে এক সাহসী ও প্রতিবাদী কণ্ঠস্বর। মতপ্রকাশের স্বাধীনতা ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার পক্ষে তাঁর দৃঢ় অবস্থান তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করেছে। এমন একজন প্রতিবাদী কণ্ঠের অকাল প্রয়াণ আমাদের গণতান্ত্রিক ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ সৃষ্টি করে।”

একই সঙ্গে রুয়েট পরিবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছে—এই মর্মান্তিক ঘটনার নিরপেক্ষ, স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য তদন্ত নিশ্চিত করতে হবে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে। মতপ্রকাশ ও ভিন্নমতের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব; এ বিষয়ে কোনো শৈথিল্য গ্রহণযোগ্য নয়।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত
বরিশালের পিরোজপুরে গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

বরিশালের পিরোজপুরে গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

রাজশাহীতে অব: বিমান বাহিনী অফিসার সিকান্দারের মৃত্যুতে বাংলাদেশ সেনাবাহিনীর সম্মান না প্রদান

আ’লীগের প্রচার পত্র বিলি, মহিলা যুবলীগের নেত্রী আটক

মধুমাস জ্যৈষ্ঠ না আসতেই রাজশাহীর বাজারে লিচু!

রাজশাহীতে গৃহবধূ হত্যায় স্বামীর যাবজ্জীবন, ধর্ষণচেষ্টায় শ্বশুরের ৫ বছর জেল

স্কয়ার মাতা’ অনিতা চৌধুরী আর নেই

স্কয়ার মাতা’ অনিতা চৌধুরী আর নেই

কাজ না পেয়ে বিএমডিএর প্রকৌশলীকে লাঞ্ছিত, কক্ষ ভাঙচুর

রাজশাহীর সীমান্তে বিপুল পরিমান মাদকদ্রব্য জব্দ

পত্রিকা বিক্রেতা খুকির মৃত্যুতে রাজশাহী মহানগর প্রেসক্লাবের শোক

রাজশাহীতে ডিবি’র পৃথক দুটি অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও হেরোইন সহ গ্রেফতার দুই