সোমবার , ২৮ জুলাই ২০২৫ | ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

বিএমডিএ ঘিরে রুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রতিবেদক
sonynews
জুলাই ২৮, ২০২৫ ৬:৩৭ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) প্রধান কার্যালয়ের সামনে গিয়ে বিক্ষোভ করেছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীরা।

সোমবার দুপুর ১২টার দিকে তারা এ বিক্ষোভ করেন। বিক্ষোভ থেকে সহকারী প্রকৌশলী পদেও বিএসসি প্রকৌশলীদের আবেদনের সুযোগ দেওয়ার দাবি জানান। এসব পদে সাধারণত উপসহকারী প্রকৌশলী পদে চাকরিতে ঢুকে ডিপ্লোমা প্রকৌশলীরা পদোন্নতি পেয়ে থাকেন।

শিক্ষার্থীরা বলেন, বৈষম্য রাখা যাবে না। বৈষম্য নিরসনেই আমাদের এ আন্দোলন। বিক্ষোভ সমাবেশ থেকে শিক্ষার্থীরা তিনটি দাবি তুলে ধরেন। এগুলো হলো- নবম গ্রেডে কোনো ধরনের কোটার মাধ্যমে নিয়োগ দেওয়া যাবে না, এখানে বিএসসি ইঞ্জিনিয়ারদের নিয়োগ দিতে হবে। ডিপ্লোমাধারীরা যদি নিয়োগ পেতে চান, তাহলে অবশ্যই বিএসসি ইঞ্জিনিয়ারিং সম্পূর্ণ করে নিয়োগ দিতে হবে। আর দশম গ্রেডে সবাইকে উন্মুক্ত করতে হবে।

শিক্ষার্থীরা বলেন, বিএসসি ইঞ্জিনিয়ারিং না পড়েও অনেকে প্রকৌশলী হিসেবে পরিচয় দেন, এটা দুঃখজনক। রহস্যজনক কারণে বিএমডিএ দীর্ঘদিন ধরে প্রকৌশল পদগুলোতে নিয়োগ বন্ধ রেখেছে; কিন্তু ডিপ্লোমাধারীদের ভারপ্রাপ্ত হিসেবে নিয়োগ দিয়েই তারা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এর ফলে প্রকৃত প্রকৌশলীরা তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। এটা চলতে পারে না।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

বিপিএলে চ্যাম্পিয়ন হওয়ায় রাজশাহী ওয়ারিয়র্স ক্রিকেট দলকে রাসিক প্রশাসকের অভিনন্দন

উপ-সহকারী প্রকৌশলী পদে বিএসসি কোটা বাতিল দাবি

রাজধানীসহ বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত

নির্বাহী পরিচালক শফিকুল ইসলামের বিরুদ্ধে বিএমডিএতে রাজনীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ, মামলা ও অস্থিরতার সৃষ্টি!

শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় রাবিতে এমপি বাদশাকে অবাঞ্চিত ঘোষণা

১০-৩০ কিলোমিটার পর্যন্ত পায়ে হেঁটে রাজশাহী আসছেন নেতাকর্মীরা

নির্যাতন প্রতিরোধে ঐচ্ছিক প্রোটোকল জরুরি: রাজশাহীতে অধিকার’র সভায় জোরালো আহ্বান

স্কুলছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে রাবি চিকিৎসক সাময়িক বরখাস্ত

মন্ত্রী মিনুর নিয়োগে নেসকো শ্রমিক-কর্মচারী ইউনিয়নের কৃতজ্ঞতা ও শুভেচ্ছা

সাংবাদিকতা পেশায় ঐক্যের গুরুত্ব, তাৎপর্য, সংকট ও করণীয়