বৃহস্পতিবার , ২০ অক্টোবর ২০২২ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাতে গার্মেন্টস শ্রমিক, দিনে পুলিশের বেশে প্রতারণা

প্রতিবেদক
সনি নিউজ
অক্টোবর ২০, ২০২২ ৬:৪২ অপরাহ্ণ
রাতে গার্মেন্টস শ্রমিক, দিনে পুলিশের বেশে প্রতারণা

অনলাইন ডেস্ক: উত্তরা পশ্চিম থানার ওসি মো. মহসীন নিউজবাংলাকে বলেন, ‘নাসির আশুলিয়ায় একটি পোশাক কারখানায় চাকরি করেন। তার ডিউটি রাতে। দিনে তিনি কোমরে ওয়াকিটকি ঝুলিয়ে পুলিশ পরিচয়ে ঘুরে বেড়ান। পথে সহজ-সরল কাউকে পেলে হুমকি দিয়ে তার টাকাপয়সা হাতিয়ে দেন।’

রাজধানীর উত্তরা থেকে এক প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ব্যক্তি রাতে গার্মেন্টস শ্রমিকের কাজ করেন। আর দিনে পুলিশ পরিচয়ে প্রতারণা করে সাধারণ মানুষের কাছ থেকে মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নেন।

বৃহস্পতিবার বিকেলে উত্তরা ৭ নম্বর সেক্টরে মাস্কাট প্লাজার সামনে থেকে নাসির ফকির নামে এ‌ই প্রতারককে গ্রেপ্তার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। তার বাড়ি গোপালগঞ্জে।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন নিউজবাংলাকে বলেন, ‘নাসির আশুলিয়ায় একটি পোশাক কারখানায় চাকরি করেন। তার ডিউটি রাতে। সারাদিন তার কাজ থাকে না। এই সময়টাতে তিনি কোমরে ওয়াকিটকি ঝুলিয়ে পুলিশ পরিচয়ে ঘুরে বেড়ান। আর মানিব্যাগে থাকে পুলিশের ইউনিফর্ম পরা ছবি।

‘এই বেশ ধরে ঘুরে বেড়ানোর সময় সহজ-সরল কাউকে পেলে নিজেকে পুলিশ পরিচয় দিয়ে তাকে তল্লাশি করেন। এরপর নানামুখী হুমকি দিয়ে তার টাকাপয়সা হাতিয়ে দেন।’

ওসি মহসীন বলেন, ‘আজ (বৃহস্পতিবার) বিকেলে মাইনুল ইসলাম নামের একজন ডেন্টাল টেকনোলজিস্ট এটিএম বুথে টাকা তুলতে গেলে তার গতিরোধ করেন নাসির। প্রথমে পরিচয় জানতে চান। এরপর তার ব্যাগ নিয়ে অযথা তল্লাশি শুরু করেন।

‘ওই সময় টহল পুলিশের একটি দল সেখানে উপস্থিত হলে মাইনুল তাদের সব খুলে বলেন। এরপর টহল পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করলে নাসির এক পর্যায়ে নিজেকে ভুয়া পুলিশ বলে স্বীকার করেন। তিনি এর আগে একই ধরনের অপরাধে মিরপুরেও গ্রেপ্তার হয়েছিলেন।’

উত্তরা পশ্চিম থানায় নাসিরের বিরুদ্ধে মামলা হয়েছে।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন