Wednesday , 19 November 2025 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

নওগাঁর গ্রাহকের ৬০০ কোটি টাকা আত্মসাত করে পালিয়ে থাকা মূলহোতা গ্রেফতার

প্রতিবেদক
sonynews
November 19, 2025 12:31 pm

অনলাইন ডেস্ক: অতিরিক্ত মুনাফার প্রলোভন দেখিয়ে গ্রাহকদের কাছ থেকে প্রায় ৬০০ কোটি টাকা হাতিয়ে নেওয়া একটি বৃহৎ প্রতারক চক্রের মূলহোতাকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. নাজিম উদ্দিন তনু (৩৭)। তিনি নওগাঁ জেলার জগৎসিংহপুর এলাকার বাসিন্দা এবং ‘বন্ধু মিতালী ফাউন্ডেশন’ নামের কথিত এনজিওর পরিচালক হিসেবে পরিচিত।

সিআইডির এলআইসি ইউনিট আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তথ্য বিশ্লেষণ ও ট্র্যাকিংয়ের মাধ্যমে তনুর অবস্থান শনাক্ত করে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, নওগাঁ সদরের অফিসপাড়া এলাকায় অবস্থিত ‘বন্ধু মিতালী ফাউন্ডেশন’ রেজি. নং রাজ–৩৭০ এ পর্যন্ত শত শত গ্রাহক সঞ্চয় জমা, মাসিক ডিপিএস এবং এককালীন ঋণ গ্রহণের উদ্দেশ্যে নিবন্ধন করেছিলেন। অনেকে এককালীন আমানত হিসেবেও জমা দেন লাখ লাখ টাকা।

গ্রাহকদের লভ্যাংশের প্রলোভন হিসেবে বলা হতো—
প্রতি ১ লাখ টাকার বিপরীতে মাসে ২ হাজার টাকা লভ্যাংশ।
বাদীর নিজস্ব আমানত ছিল ২০ লাখ টাকা। দাবি করা হয়, প্রতিষ্ঠানে মোট প্রায় ১৫০ কোটি টাকার আমানত ছিল বিভিন্ন গ্রাহকের।

তদন্তে উঠে এসেছে, শুরুতে পরিচালনা পর্ষদ নিজেদের মনোনীত কিছু গ্রাহককে নিয়মিত লভ্যাংশ প্রদান করে প্রতিষ্ঠানটির প্রতি জনআস্থা তৈরি করে। সেই আস্থার সুযোগ নিয়েই প্রতারক চক্রটি নিম্ন ও মধ্যবিত্ত মানুষের সঞ্চিত অর্থ হাতিয়ে নেয়। ২০২৪ সালের আগস্টের পর প্রতিষ্ঠানটির লেনদেনে অস্বচ্ছতা দেখা দেয়। গ্রাহকরা আমানতের হিসাব পাচ্ছিলেন না, উত্তোলনেও নানা অজুহাত দেখানো হচ্ছিল।

অভিযোগ পাওয়া সত্ত্বেও পরিচালক নাজিম উদ্দিন আশ্বাস দিয়ে সময়ক্ষেপণ করেন। একপর্যায়ে গত বছরের নভেম্বর মাসে গ্রাহকরা নওগাঁ অফিসে অর্থ ফেরতের দাবি জানাতে গেলে কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়ে দেয়—তাদের কোনো অর্থ ফেরত দেওয়া হবে না। পরে গ্রাহকদের জোর করে অফিস থেকে বের করে দেওয়া হয়।

ঘটনার পর এক ভুক্তভোগী ১২ নভেম্বর ২০২৪ তারিখে নওগাঁ সদর থানায় মামলা (নং–২০) দায়ের করেন। এতে পেনাল কোডের ৪০৬/৪২০ ধারায় অভিযোগ আনা হয়। প্রাথমিক তদন্তে এখন পর্যন্ত ৮০০-র বেশি গ্রাহকের কাছ থেকে পাঁচ শতাধিক কোটি টাকা আত্মসাৎ করার তথ্য সিআইডি পেয়েছে, যা আরও বাড়তে পারে।

মামলাটির তদন্ত করছে সিআইডির নওগাঁ জেলা ইউনিট। ঘটনার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে এখন পর্যন্ত নাজিম উদ্দিন তনুসহ ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। চক্রের অন্যান্য সদস্যদের সনাক্তকরণ,আদায় হওয়া অর্থপ্রবাহ উদঘাটন এবং তা ফিরিয়ে আনার লক্ষ্যে সিআইডির তদন্ত অব্যাহত রয়েছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজাহীতে মাছরাঙ্গা টিভির সাংবাদিক গোলাম রাব্বানীর বিরুদ্ধে দুদকে দুর্নীতির অভিযোগ

রাজশাহীতে ভূমিকম্প-সহনীয় ভবন নির্মাণে আরডিএ’র বিশেষ প্রশিক্ষণ অনুষ্ঠিত

উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা সংবাদ সম্মেলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ মতিহার জামায়াতের

রাবিতে ‘মুজিববাদ মুর্দাবাদ’ শ্লোগান, বঙ্গবন্ধুর মুরাল ও নামফলক ভাঙচুর

আড়াই ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি, বিএনপি নেতা চাঁদের

রাবিতে দৃষ্টি সাহিত্য সংসদের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত

শিক্ষাঙ্গনে ইতিবাচক পরিবর্তন হলে জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের আকাঙ্খার বাস্তবায়ন হবে’

রাজশাহী কেন্দ্রীয় কারাগারে বন্দীদের ভিন্নমাত্রার ঈদ উদযাপন, আনন্দে আপ্লুত স্বজনরাও

প্রযুক্তির সহায়তায় হারানো ৭৫ মোবাইল ফিরিয়ে দিল আরএমপি

রাজশাহীতে ২০০ গ্রাম হেরোইনসহ দম্পতি গ্রেফতার