বৃহস্পতিবার , ২৭ নভেম্বর ২০২৫ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে ভূমিকম্প-সহনীয় ভবন নির্মাণে আরডিএ’র বিশেষ প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রতিবেদক
sonynews
নভেম্বর ২৭, ২০২৫ ২:২৫ অপরাহ্ণ

ইফতেখার আলম বিশাল: ভূমিকম্প-সহনীয় ভবন নির্মাণে জনসচেতনতা ও দক্ষতা বৃদ্ধি করার লক্ষ্যে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) ২৭ নভেম্বর ২০২৫ তারিখে একটি বিশেষ প্রশিক্ষণের আয়োজন করে। আরডিএ ভবনের সভাকক্ষে আয়োজিত এ প্রশিক্ষণের উদ্বোধন করেন সংস্থাটির চেয়ারম্যান এস. এম. তুহিনুর আলম।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “ভূমিকম্পসহ যেকোনো দুর্যোগে রাজশাহীবাসীর জানমালের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের প্রধান দায়িত্ব। ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ নগর বিনির্মাণে এ প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরও জানান, আধুনিক টেকসই নগরায়ণের জন্য সঠিক নকশা, মানসম্মত নির্মাণ সামগ্রী ও দক্ষ তদারকি অপরিহার্য।

ভবন নির্মাণ ও তদারকির সঙ্গে সংশ্লিষ্ট কনসালটেন্ট, স্টেকহোল্ডার এবং কর্মকর্তাদের অংশগ্রহণে সেশন পরিচালনা করেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মোঃ কামরুজ্জামান। তার উপস্থাপনায় তিনি সাম্প্রতিক ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত কয়েকটি ভবনের ছবি ও বিশ্লেষণ তুলে ধরে বলেন, অজ্ঞতাবশত বা খরচ কমানোর উদ্দেশ্যে অনেক মালিক ভবনের মূল ডিজাইনে হস্তক্ষেপ করেন। এতে কাঠামোগত স্থিতিশীলতা নষ্ট হয়ে ভবনটি ভয়াবহ ঝুঁকির মুখে পড়ে। তিনি ভূমিকম্প-সহনীয় ভবন নির্মাণে করণীয় ধাপগুলো বিস্তারিতভাবে আলোচনা করেন।

এ ছাড়া প্রশিক্ষণে সেশন পরিচালনা করেন আরডিএ’র তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) ইঞ্জিনিয়ার মোঃ আব্দুল্লাহ আল তারিক এবং বিশিষ্ট স্ট্রাকচারাল ডিজাইনার ইঞ্জিনিয়ার মোঃ আনোয়ার হোসেন, পি. ইঞ্জ। তারা ভবন নির্মাণের মাঠপর্যায়ের বাস্তব অভিজ্ঞতা, ডিজাইনের সাধারণ ভুলত্রুটি, নির্মাণ মান যাচাইয়ের কার্যকর উপায়সহ নানা গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা জানায়, ভূমিকম্প-সহনীয় ভবন নির্মাণে প্রযুক্তিগত দিক যেমন গুরুত্বপূর্ণ, তেমনি সচেতনতা ও নৈতিকতার বিষয়টিও সমানভাবে জরুরি। তারা এ ধরনের প্রশিক্ষণ নিয়মিত আয়োজনের দাবি জানান।

আরডিএ’র এই উদ্যোগকে রাজশাহীর নিরাপদ নগর উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত
রাজশাহীতে ছাত্রী অপহরণকারী সেই শীর্ষ কিশোর গ্যাং লিডার গ্রেফতার

রাজশাহীতে ছাত্রী অপহরণকারী সেই শীর্ষ কিশোর গ্যাং লিডার গ্রেফতার

রাশিয়া-ক্রিমিয়ার সংযোগকারী সেতুতে ভয়াবহ আগুন

চার মাস পর আদিব হত্যা মামলার রহস্য উদঘাটন, ১৪ বছরের কিশোরের স্বীকারোক্তি

Tension between China and Taiwan has risen

রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের নেতৃত্বে পরিবর্তন, কমিশনের হাতে নির্বাচনের দায়িত্ব

বিএফইউজে প্রতিষ্ঠার ৫০ বছর পুর্তিতে সম্মাননা পেলেন সাংবাদিক আব্দুল আউয়াল

রাজশাহীর সংবাদপত্রে ঈদের ছুটি ৪ দিন

নানা অপকর্মে জড়িত টিটিসির অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন

রাজশাহী নগরীতে শিশু ধর্ষণের চেষ্টায় বৃদ্ধ গ্রেপ্তার

বাঘাই মধ্য বয়সী মানসিক ব্যাক্তিকে গলা কেটে হত্যা , তদন্তে পুলিশ