বুধবার , ২১ জুন ২০২৩ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাসিক ১৯ নং ওয়ার্ডের ফলাফল: আবারও কাউন্সিলর নির্বাচিত হলেন তৌহিদুল হক সুমন

প্রতিবেদক
সনি নিউজ
জুন ২১, ২০২৩ ৯:১৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে ১৯ নং ওয়ার্ডে বিপুল ভোটে জয়লাভ করে আবারও কাউন্সিলর নির্বাচিত হয়েছেন তৌহিদুল হক সুমন। বেসরকারিভাবে দেওয়া ৮টি ভোটকেন্দ্রের ফল অনুযায়ী, সুমন পেয়েছেন ৫ হাজার ৫৪১ ভোট।

৪ হাজার ৫৫৮ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে আছেন বিএনপির বহিষ্কৃত নেতা ঘুড়ি প্রতীকের প্রার্থী নুরুজ্জামান টিটো। এ ছাড়া রাজশাহী মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক লাট্টু প্রতীকের প্রার্থী আশরাফ হোসেন বাবু পেয়েছেন ২ হাজার ৫১২ ভোট।

৯৮৩ ভোটে পরাজিত করেছেন দ্বিতীয় অবস্থানে থাকা নুরুজ্জামান টিটোকে। অন্যদিকে ৩০২৯ ভোটে আশরাফ হোসেন বাবুকে পরাজিত করে বিজয় ছিনিয়ে নিয়েছেন তৌহিদুল হক সুমন।

বুধবার (২১ জুন) বিকাল থেকে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়াম থেকে এ ফল ঘোষণা করেছেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন।

বেসরকারিভাবে ফলাফল ঘোষণা শেষে বিজয়ী প্রার্থীদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে উৎসবমুখর পরিবেশে নির্বাচন হয়েছে। নির্বাচনে জয়-পরাজয় থাকবেই এটা স্বাভাবিক। সেটা মেনে নিতে হবে। নির্বাচনে সহযোগিতার জন্য প্রার্থী, ভোটারসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই।

এর আগে, বুধবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে ভোটগ্রহণ। ১৯ নং ওয়ার্ডের ৮টি কেন্দ্রে ৫১টি কক্ষে চলে ভোট। ৩০টি ওয়ার্ডের মধ্যে বৃহত্তম ওয়ার্ড এটি। এখানে ভোটার সংখ্যা ২১ হাজার ৩৬২ জন।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত
পাবনায় চরমপন্থি সংগঠনের ৫ সদস্য গ্রেফতার

পাবনায় চরমপন্থি সংগঠনের ৫ সদস্য গ্রেফতার

সাবেক দায়িত্বশীলদের নিয়ে রাজশাহী জেলা জামায়াতের প্রশিক্ষণ কর্মশালা

মোহনপুরে কৃষক লীগ নেতাকে কুপিয়ে হত্যা, অভিযোগ দিয়ে পলাতক অভিযুক্ত

ফাইজারের নির্বাহী প্রধান আবারও করোনা আক্রান্ত

রাজশাহীর পরিবহন ধর্মঘট বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

রাবিতে ছাত্রলীগ নেতাকর্মী ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কার ঘোষণা

আগামী জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ: মিনু

সরকার জোর করে ক্ষমতায় থাকতে চায় : মিনু

রাজশাহীতে বিয়ের প্রলোভনে ধর্ষণ! যুবতীকে বাড়িতে ডেকে নির্যাতণের অভিযোগ

প্রথম নারী এমপি ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল, ১৮ বছর পর বিএনপির ঘরে ফিরল আসন